কলকাতারাজনীতি

BREAKING NEWS: ইডি অফিসে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee

The Truth of Bengal: সল্টলেকে ইডি দপ্তরে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলব তাঁকে। এর আগে এই একই মামলায় ইডি আধিকারিকদের প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে তিনি আবার এলেন ইডি দপ্তরে।

বৃহস্পতিবার বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে বৃহস্পতিবার রওনা দিয়েছিলেন সকাল ১০.৫০ নাগাদ।  কালিঘাটের বাড়ি থেকে হাসিমুখেই বের হন  তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বেরনোর সময় গাড়ির কাচ খুলে হাসি মুখেই হাত দেখান এবং নমস্কার  করেন। নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি।

নিয়োগ তদন্তে নেমে গত ৩ অক্টোবর অভিষেককে ইডি ডেকেছিল। কিন্তু রাজধানী দিল্লিতে তৃণমূলের কর্মসূচিতে ব্যস্ত থাকার কারণে সে বার তিনি যাননি। গত ৯ অক্টোবর তাঁকে তলব করা হলেও হাজিরা এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে গত ১০ অক্টোবর আদালতের নির্দেশে নিজের সম্পত্তির খতিয়ান ইডিকে দেন তিনি।

Free Access

Related Articles