রাজনীতি

বঙ্গের ৩ বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে, বিরাট ‘চমক’ অপেক্ষায় বলে দাবি সাকেতের

3 BJP MPs of Bengal are in touch with Trinamool

The Truth of Bengal: বাংলার তিন বিজেপি সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে—এমনই দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। এক্স হ্যান্ডলে তিনি এই দাবি করে লিখেছেন, শীঘ্রই প্রকাশ্যে আসতে পারে ‘চমক’। তিন বিজেপি সাংসদ বিজেপি ত্যাগ করলে কী হবে—সেই হিসেবও দিয়েছেন তিনি। তিনি লিখেছেন,’এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। ‘ইন্ডিয়া’র সাংসদ সংখ্যা ২৩৭। তিন জন এলে বিজেপি হয়ে যাবে ২৩৭, ‘ইন্ডিয়া’ হয়ে যাবে ২৪০।‘

বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল এই রাজ্যে বিজেপি দারুণ ফল করতে চলেছে। বিজেপি নেতারাও তেমন দাবি করেছিলেন। ভোটের ফলাফল বের হওয়ার পর দেখা গেল ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। প্রত্যাশার ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি। এই ফলে হতাশ বঙ্গ বিজেপির পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বও। শেষ পর্যন্ত পরিস্থিতি কথায় গিয়ে দাঁড়াবে— তা এখন বোঝা যাচ্ছে না। বিজেপি নেতৃত্ব চিন্তায় আছে দলের সাংসদদের নিয়ে। এমন পরিস্থিতিতে বিজেপির চিন্তা আরও বাড়িয়ে দিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। তিনি দাবি করেছেন, বিজেপির তিন সাংসদ যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে।

যা নিয়ে সাকেত গোখলে নিজের সোশ্যাল মিডিয়া বার্তায় লেখেন, ‘এখন বিজেপির সাংসদ সংখ্যা ২৪০। ইন্ডিয়ার সাংসদ সংখ্যা ২৩৭। তবে বিজেপির তিন জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন। আর সেই তিনজন যদি তৃণমূলে চলে আসে তা হলে শীঘ্রই একটি দুর্দান্ত চমক দেখা যেতে পারে। তখন বিজেপি হবে ২৩৭ আর ইন্ডিয়া হবে ২৪০। মোদির এই ভঙ্গুর জোট বেশিদিন টিকবে না।’

Related Articles