লাইফস্টাইল

পুজোয় কীভাবে পরিষ্কার উজ্জ্বল ত্বক পাবেন পুরুষরা

Lifestyel

The Truth of Bengal: দোরগোড়ায় বাঙালির সর্বশ্রেষ্ঠ কার্নিভাল দুর্গাপুজো। এই পুজো আসছে ভাবটিই বেশ মন কেমন করা। পুজোর ক’টি দিন কী খাব, কী পরব, কোন কোন ঠাকুর দেখব, কোথায় বেড়াতে যাব, এসব নিয়ে বছরভর পরিকল্পনা চলে উৎসবপ্রিয় বাঙালির। উজ্জ্বল, পরিষ্কার ত্বক না হলে, দেখতে ভালো না লাগলে সব সাজই মাটি। কিন্তু সাজগোজের ব্যাপার হোক কিংবা রূপচর্চা। সিংহভাগ মানুষ মেয়েদের ত্বকের যত্নের কথাই ভাবেন। কিন্তু মেয়েদের পাশাপাশি পুরুষদেরও সমান ভাবে ত্বকের যত্ন নেওয়া জরুরি।ধুলোবালি, ময়লা, দূষণে ভীষণ ক্ষতি হয় ত্বকের। তাই পুরুষদের ক্ষেত্রে প্রথমেই ত্বক ভালো ভাবে পরিষ্কার করা জরুরি। ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে ত্বকে আটকে থাকা ময়লা, অতিরিক্ত তেল, ধুলোবালি পরিষ্কার করতে হবে প্রথমেই। তাই দিনের শুরুতেই ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার সময়ই ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ময়লার পাশাপাশি ত্বকের মরা কোষও উঠে যাবে। ত্বক শুষ্ক হবে না।

একইভাবে রাতেও ঘুমোতে যাওয়ার আগে সূর্যের আলোয় ক্ষতিগ্রস্ত রোদেপোড়া ত্বক ভালো ভাবে পরিষ্কার করা জরুরি।পাশাপাশি, গ্রীষ্ম, বর্ষা, শীত যে কোনো ঋতুতেই ত্বককে আর্দ্র রাখা জরুরি।অনেকেই গরম জলে স্নান করেন, মুখ ধুয়ে থাকেন, এটা করবেন না। গরম জল ত্বকের পক্ষে ক্ষতিকারক। দীর্ঘসময় ধরে গরম জলে স্নান করলে বা মুখ ধুলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। কেন না, গরম জল ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব কমিয়ে দেয়। তাই গরম জলে নয় ঠান্ডা-গরম মেশানো ঈষদুষ্ণ গরম জলে স্নান করুন।মুখে সাবান নয় ক্লিনজার লাগাবেন। আজকাল বাজারে পুরুষদের জন্যও প্রচুর ক্লিনজার পাওয়া যায়। ত্বকের ধরন অনুযায়ী বেছে কিনবেন ক্লিনজার। মুখ পরিষ্কার করার সময় বেশি জোরে জোরে ঘষবেন না। এতে ত্বকের ওপরের স্তরের এপিডারমাল লেয়ার ক্ষতিগ্রস্ত হয়।দাড়ি-গোঁফ কাটার সময় অনেকেরই দাড়ি কড়া, শক্ত হয় বলে গাল চুলকোয়। সেক্ষেত্রে আগে গালে হালকা গরম জলে বুলিয়ে নিন। এতে ট্রিম করতে বা দাড়ি কাটা সহজ হবে। মাইল্ড ময়েশ্চারাইজিং শেভিং ক্রিম ব্যবহার করুন। একটা বা দুটো ব্লেডওয়ালা রেজর ব্যবহার করুন। দাড়ি কাটার পর সংক্রমণ এড়াতে আফটারশেভ অবশ্যই লাগাবেন।

মুখ ধোওয়ার পর গামছা বা তোয়ালে দিয়ে জোরে জোরে মুখ ঘোষবেন না। আস্তে আস্তে চেপে চেপে নিন। ত্বকের ওপর সরাসরি ডিওডোরেন্ট বা সেন্ট লাগাবেন না। সেন্ট বা ডিওডোরেন্টে থাকা রাসায়নিক থেকে অ্যালার্জি হতে পারে।মুখ ভালো করে পরিষ্কার করার পরই ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বক টানটান থাকবে, বলিরেখা পড়বে না। সঠিক ময়েশ্চারাইজার একজিমার মতো ত্বকের সমস্যা দূর করতে পারে। বিশেষ করে ঈষদুষ্ণ গরম জলে মুখ ধুলে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন।ত্বকের বুড়িয়ে যাওয়া আটকাতে আর রোদেপোড়া আটকাতে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। এসপিএফ-৩০’র বেশি সানস্ক্রিন লাগাবেন। সূর্যের আলো কড়া থাকে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। সেই সময় সরাসরি সূর্যের আলো লাগাবেন না। কেন না, সূর্যের আলো ত্বককে তাড়াতাড়ি বুড়িয়ে দেয়। বলিরেখা পড়তে শুরু করে।ত্কে র ওপর মারাত্মক ক্ষতিকারক প্রভাব ফেলে চিনিযুক্ত খাবার। ত্বকের মূল উপাদান হল কোলাজেন প্রোটিন। চিনিতে থাকে গ্লুকোজ আর ফ্রুকটোজ যা কোলাজেনের ক্ষতি করে ত্বককে বুড়িয়ে দেয়। তাই অতিরিক্ত চিনিযুক্ত খাবার, ভাজাভুজি খাবার খাওয়া এড়িয়ে চলুন। নাহলে বয়সের আগেই ত্বক বুড়িয়ে যাবে।

Free Access

Related Articles