আজকের দিনে

Sunday Horoscope: প্রেমে বাঁধা, চাকরিতে সুযোগ, আর্থিক লাভ না ক্ষতি? পড়ে নিন এক ঝলকে

আপনার রাশির ভিত্তিতে জেনে নিন আজকের (২২ জুন) দৈনিক রাশিফল।

Truth of Bengal: নতুন দিনের শুরুতে অনেকেই জানতে চান, আজকের দিনটি কেমন যাবে? গ্রহ-নক্ষত্রের অবস্থান, চলমান গ্রহগতি, এবং রাশির প্রভাবে দিনটি আমাদের জীবনে নানা রকম প্রভাব ফেলতে পারে—কখনও তা হতে পারে আনন্দের, কখনও আবার চ্যালেঞ্জে ভরা। আপনার রাশির ভিত্তিতে জেনে নিন আজকের (২২ জুন) দৈনিক রাশিফল। (Sunday Horoscope)

মেষ

দুপুরের পর ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে—কিছু পুরনো পাওনা আদায় হওয়ার সম্ভাবনা। তবে সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয়ে চাপ বাড়তে পারে। অপরের উপকার করতে গিয়ে খরচের বোঝাও বাড়বে। ব্যবসায় উন্নতির ইঙ্গিত মিললেও, চাকরির ক্ষেত্রে জটিলতা মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আত্মীয়ের সঙ্গে তুচ্ছ বিষয়ে তর্কে জড়ানোর সম্ভাবনা। একাধিক পথে উপায় খুঁজতে গিয়ে বিপদও ঘটতে পারে। খেলাধুলায় সাফল্য মিলতে পারে, পুরস্কার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অহেতুক রাগ বাড়তে পারে, সামলেই চলুন। নতুন কোনও কাজের সুযোগ আসতে পারে।

বৃষ

বাড়িতে বন্ধুবান্ধব আসায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন, অসুস্থতা কষ্ট দিতে পারে। বুদ্ধির জোরে শত্রু জয় করে আনন্দ লাভের সম্ভাবনা। ভাই-বোনের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিবাদের ইঙ্গিত। সম্মান নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকবে। অল্পের জন্য কোনও বড় ক্ষতির হাত থেকে বাঁচতে পারেন। প্রেমের ক্ষেত্রে আনন্দ বাড়বে। সন্তানের স্বাস্থ্য বা ভবিষ্যৎ নিয়ে চিন্তা (Sunday Horoscope)।

মিথুন

প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভের সম্ভাবনা। তবে ব্যবসায় অতিরিক্ত খরচের চাপ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে। শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা। জমি সংক্রান্ত লেনদেনে বড় মুনাফা হতে পারে। শিক্ষার ক্ষেত্রে হতাশাজনক কিছু ঘটতে পারে। সবচেয়ে বিশ্বাসযোগ্য কেউ আপনার সঙ্গে প্রতারণা করতে পারে। পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্থ চাকরির সন্ধান আসতে পারে। লিভার সংক্রান্ত সমস্যা চিন্তার কারণ হতে পারে।

আরও পড়ুন: ISL: আগামী ১০ বছরেও আইএসএল-এ অবনমন নেই

কর্কট

ব্যবসায় লাভ বাড়ানোর জন্য আলোচনা হতে পারে। কটু কথা বলার জন্য অনুশোচনা হতে পারে। জ্যোতিষচর্চায় আগ্রহ বাড়বে। শরীরের অস্বস্তি বাড়তে পারে। কারও দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে, সতর্ক থাকুন। খরচ বুঝে করুন। সংসারের দায়িত্ব দ্রুত মেটানোর চেষ্টা করুন। দৈনন্দিন কাজে বাধা আসতে পারে (Sunday Horoscope)।

সিংহ

প্রেমের জন্য আজ ভালো দিন। আইনি জটিলতায় কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন। সন্তানের আচরণ কষ্ট দিতে পারে। বাড়িতে কোনও সুখবর আসতে পারে। সেবামূলক কাজ থেকে মানসিক শান্তি লাভ। কোমরের যন্ত্রণায় কষ্ট বাড়তে পারে। স্ত্রীর আচরণে আপনি হতভম্ব হয়ে যেতে পারেন। নিজের কাজের জন্য নিজের প্রতি গর্ব অনুভব করবেন। জ্বর বা ভাইরাল ইনফেকশনে ভোগার সম্ভাবনা। গৃহনির্মাণের পরিকল্পনা তৈরি হতে পারে।

কন্যা

বাড়িতে নতুন লোক আসায় চিন্তা বাড়তে পারে। কৃষিকাজে সাফল্য আসবে। পড়াশোনায় সুনাম অর্জনের সুযোগ। দুপুরের পর ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। ভ্রমণ করলে শারীরিক কষ্ট বাড়তে পারে, এড়িয়ে চলাই শ্রেয়। প্রিয়জনের কোনও কাজ সংসারে অশান্তির কারণ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ আইনি সমস্যায় জড়িয়ে দিতে পারে। বেশি কথা বললে ক্ষতি হতে পারে। বাড়তি আয়ের সম্ভাবনা।

তুলা

জীবনসঙ্গীর কারণে অতিরিক্ত খরচ হতে পারে। ব্যবসায় আর্থিক ঘাটতির সম্ভাবনা। প্রেমে ঝগড়া-বিচ্ছেদের আশঙ্কা। অনৈতিক কাজের জন্য মানসিক যন্ত্রণা। ব্যবসায় পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কোমরের কষ্ট বাড়তে পারে। ধৈর্য ধরে কাজ করলে সুফল পাওয়া যাবে। পারিবারিক ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। চিকিৎসা বাবদ খরচ বাড়বে। স্ত্রীর সঙ্গে অশান্তি এড়িয়ে চলুন (Sunday Horoscope)।

বৃশ্চিক

প্রতিবেশীর কারণে সম্মানহানির সম্ভাবনা। সেবামূলক কাজে উন্নতির সুযোগ। পরিবারে বিবাদের আশঙ্কা। বন্ধুর জন্য কষ্ট পেতে পারেন। সৎ কাজে সাফল্য মিলবে। বিদেশে পড়াশোনার পরিকল্পনা বন্ধ হয়ে যেতে পারে। আপনার কথাবার্তায় মানুষ সন্তুষ্ট হবে। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মানতে হতে পারে। শত্রুর সঙ্গে সমঝোতায় উপকার মিলবে। প্রয়োজনীয় বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিন।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

ধনু

দিনের শুরুতে দুশ্চিন্তা মন খারাপ করতে পারে। শিক্ষকদের জন্য শুভ সময়। প্রেম নিয়ে চাপ বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। নতুন বন্ধুত্ব আনন্দ এনে দেবে। স্ত্রীর কোনও কাজে মানসিক শান্তি লাভ। শত্রুর ফাঁদে পা না দিতে সাবধান। কিছু আশা ভেঙে যেতে পারে। সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা। পেটের সমস্যা বাড়বে। স্বামীর কোনও আবদার মেটাতে হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা।

মকর

নেশা থেকে দূরে থাকুন, ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত। খরচ বাড়বে। কোনও কাজে বারবার চেষ্টা ব্যর্থ হতে পারে। শরীরের দিকে নজর দিন, অবহেলা বিপজ্জনক। আইনি বিষয়ে ভালো সুযোগ আসবে। বাড়ির আশেপাশে ভ্রমণ হতে পারে। নেতিবাচক চিন্তায় মানসিক চাপ বাড়বে। লটারিতে সামান্য লাভ হতে পারে। বন্ধু দ্বারা প্রতারিত হওয়ার সম্ভাবনা (Sunday Horoscope)।

কুম্ভ

পারিবারিক বিবাদে মানসিক অস্থিরতা। ব্যবসার ক্ষেত্রে শুভ সময়। বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসতে পারে। দুপুরের পর সতর্ক থাকুন, বিপদের সম্ভাবনা রয়েছে। আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। সামাজিক সুনাম বাড়বে। ব্যবসার নতুন যোগাযোগ পাওয়া যেতে পারে। অতিরিক্ত খরচ চিন্তা বাড়াবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত উপার্জনের সুযোগ।

মীন

কোনও কাজে সময় নষ্ট হতে পারে। চাকরির জন্য শুভ যোগাযোগ আসতে পারে। পিতার সঙ্গে তর্কে মন খারাপ হতে পারে। সারাদিন প্রিয়জনের সঙ্গে কাটানোয় মানসিক শান্তি। খেলাধুলার ক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা। পেটের সমস্যা কষ্ট দিতে পারে। স্ত্রীর সঙ্গে তর্কের কারণে মানসিক চাপ। পড়াশোনায় শুভ পরিবর্তনের সম্ভাবনা। ব্যবসায় কিছুটা চাপ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারেন।

 

Related Articles