বিদেশি ব্যবসা থেকে হঠাৎ প্রাপ্তি! আজ কি আপনার ভাগ্য সুপ্রসন্ন?
দেখে নিন আজ আপনার ভাগ্যে কী লেখা রয়েছে—
Truth of Bengal: জীবন কখনও রোদ্দুরে ঝলমলে, কখনও মেঘে ঢাকা। হঠাৎ ঘটনার ধাক্কা সামলাতেই আমাদের প্রস্তুত থাকতে হয়। তাই দিনের শুরুতে রাশিফলের ইঙ্গিত জেনে নিলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আর অপ্রস্তুত অবস্থায় পড়ার আশঙ্কাও কমে। দেখে নিন আজ আপনার ভাগ্যে কী লেখা রয়েছে—
মেষ: আজ দায়িত্বজ্ঞানহীন আচরণ এড়িয়ে চলুন। সঙ্গীর শারীরিক সমস্যার কারণে খরচ বাড়তে পারে। আগে থেকে জমানো অর্থ প্রয়োজনের সময়ে ভরসা দেবে। বিদেশ-সংক্রান্ত কাজ বা ব্যবসায় জড়িতদের জন্য অপ্রত্যাশিত খবর আসতে পারে। দিনভর প্রাণবন্ত থাকবেন, বেশিরভাগ কাজই আপনার অনুকূলে যাবে।
-
আজকের দিনটি কেমন কাটবে? দেখে নিন আপনার রাশিফলApril 21, 2026
-
দৈনিক রাশিফল : কার জীবনে সুখবর, কার সামনে চ্যালেঞ্জ?April 20, 2026
বৃষ: শরীরচর্চা শুরু করার জন্য আদর্শ দিন। বাড়িতে অতিথির আগমন হতে পারে, ফলে পারিবারিক পরিবেশ থাকবে সরগরম। তবে সময় না দেওয়ার অভিযোগ শুনতে হতে পারে। অর্থব্যবস্থাপনায় সতর্ক থাকুন। প্রেমের সম্পর্কে সংবেদনশীল আচরণ প্রয়োজন।
মিথুন: আজ মন থাকবে হালকা মেজাজে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আপনার ব্যক্তিত্বে সহজেই অন্যরা আকৃষ্ট হবে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্তরা বিশেষ সাফল্য পেতে পারেন। সকালে পাওয়া একটি সুখবর বা উপহার সারাদিনের মেজাজ বদলে দিতে পারে।
কর্কট: কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের চাপ বাড়তে পারে, তবে সাফল্যের সম্ভাবনাও উজ্জ্বল। অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি হতে পারে। পুরনো সম্পর্কের জট ছাড়ানোর সুযোগ মিলবে। স্বাস্থ্য স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে অকারণ বিতর্ক এড়িয়ে চলুন।
সিংহ: শরীরের কথা ভেবে আজ মদ্যপান থেকে দূরে থাকাই শ্রেয়। গয়না বা মূল্যবান সামগ্রীতে বিনিয়োগ লাভজনক হতে পারে। সঙ্গীর সঙ্গে বাইরে গেলে ব্যবহারে সংযম রাখুন। নতুন অংশীদারিত্বের সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে যাচাই করুন। অফিসে ভুলত্রুটি এড়িয়ে চলুন।
কন্যা: জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। অপ্রত্যাশিত উৎস থেকে আর্থিক লাভ হতে পারে। গৃহস্থ জীবন শান্ত ও সুশৃঙ্খল থাকবে। ভ্রমণের পরিকল্পনা থাকলে কিছুটা ক্লান্তি আসতে পারে।
তুলা: আজ আপনার উপস্থিতিই অন্যদের মন জয় করবে। বাইরে বেরোনোর আগে গুরুজনের আশীর্বাদ নিলে উপকার পাবেন। রোম্যান্টিক ভাবনায় মন ভাসতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা মিলবে। তবে ব্যক্তিগত অনুভূতি সবার সঙ্গে ভাগ না করাই ভালো। সঙ্গীর কাছ থেকে বিশেষ সম্মান পেতে পারেন।
বৃশ্চিক: শুধুমাত্র ভাগ্যের ভরসায় না থেকে নিজের প্রচেষ্টায় জোর দিন। আইনি জটিলতায় জড়িত থাকলে ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। পারস্পরিক বোঝাপড়ায় ব্যক্তিগত সমস্যা মিটবে। যৌথ ব্যবসা বা উদ্যোগে আজ ঝুঁকি না নেওয়াই ভালো।
ধনু: উদ্যমে ভরপুর একটি দিন অপেক্ষা করছে। শরীর-মন দুই-ই থাকবে সতেজ। পরিবার নিয়ে ছোট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক সিদ্ধান্তে মনোযোগী হোন। দাম্পত্য জীবনে আনন্দঘন মুহূর্ত কাটবে।
মকর: আবেগের বশে সিদ্ধান্ত না নিয়ে বাস্তবতা বিচার করুন। পরিবারের কারও অসুস্থতায় খরচ বাড়তে পারে। সৃজনশীল কাজে যুক্তদের জন্য সাফল্যের দরজা খুলবে। আর্থিক বিষয়ে পরিকল্পনা করে এগোনো দরকার।
কুম্ভ: ছোটদের সান্নিধ্যে দিন কাটবে আনন্দে। প্রিয়জনের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা সফল হতে পারে। সঙ্গীর কাছ থেকে চমকপ্রদ কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকবে।
মীন: হতাশাকে দূরে সরিয়ে রাখুন। বিকেলের পর আর্থিক দিক কিছুটা মজবুত হবে। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। আজ নেশাজাতীয় অভ্যাস এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। পরিকল্পনা মতো সব না চললেও ধৈর্য ধরুন।






