আজ কি শনিদেবের কুদৃষ্টি আপনার রাশিতে? বিপদের হাত থেকে বাঁচতে জানুন প্রতিকার
দেখে নিন, আজ আপনার রাশিতে কী বার্তা দিচ্ছে নক্ষত্রলোক
Truth of Bengal: জন্মসময়ের গ্রহ-নক্ষত্রের অবস্থান থেকেই তৈরি হয় ব্যক্তিগত জন্মছক, আর সেই ভিত্তিতেই নির্ধারিত হয় দৈনিক রাশিফল। জ্যোতিষশাস্ত্রের মতে, আকাশের গতিপ্রকৃতি আমাদের জীবনের নানা ওঠাপড়ার ইঙ্গিত বহন করে। আগে থেকে সম্ভাব্য পরিস্থিতির আভাস পেলে অনেক সিদ্ধান্তই নেওয়া যায় আরও সচেতনভাবে। দেখে নিন, আজ আপনার রাশিতে কী বার্তা দিচ্ছে নক্ষত্রলোক।
মেষ: পড়াশোনা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অনুকূল সময়। পেশাগত ক্ষেত্রে অগ্রগতি এলেও ঘরোয়া অশান্তি বাড়তে পারে। শরীরের ছোটখাটো উপসর্গকে অবহেলা করবেন না।
বৃষ: জীবনে নতুন সুযোগ বা অপ্রত্যাশিত অভিজ্ঞতা আসতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভজনক দিন, তবে অর্থনৈতিক পরিকল্পনায় ওঠানামা থাকবে—সতর্ক থাকাই ভালো।
মিথুন: উচ্চশিক্ষা ও গবেষণামূলক কাজে সাফল্যের সম্ভাবনা প্রবল। দাম্পত্য সহযোগিতায় ব্যবসা বা উদ্যোগে উন্নতি হবে। হৃদয়ের দোরগোড়ায় নতুন অনুভূতির কড়া নাড়ার ইঙ্গিত।
কর্কট: প্রেমের বিষয়ে আবেগ নয়, যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিন। পরিবারে সম্পত্তি সংক্রান্ত টানাপোড়েন দেখা দিতে পারে। অভিভাবকদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া জরুরি।
সিংহ: দাম্পত্য সম্পর্কে মতবিরোধ বাড়তে পারে, তাই ধৈর্য ধরুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন। চোখ বা কানে অস্বস্তি অনুভব করলে দ্রুত ব্যবস্থা নিন।
কন্যা: চাকরিজীবীদের জন্য শুভ বার্তা অপেক্ষা করছে। পরিবারে আনন্দের খবর আসতে পারে। সদ্য বিবাহিতদের সম্পর্ক আরও মধুর হবে। বিদেশযাত্রার সম্ভাবনাও উজ্জ্বল।
তুলা: নতুন বাড়ি নির্মাণ বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা এগোতে পারে। গোপন শত্রুর গতিবিধি সম্পর্কে সতর্ক থাকুন। প্রলোভনে পা দিলে সমস্যায় জড়াতে পারেন।
বৃশ্চিক: নিজস্ব ব্যবসা শুরু করার জন্য অনুকূল সময়। কর্মজীবনে সাফল্যের ছাপ স্পষ্ট হবে। সন্তানের কৃতিত্বে গর্বিত হবেন।
ধনু: অতিরিক্ত পরিশ্রম শরীরে প্রভাব ফেলতে পারে, বিশ্রাম প্রয়োজন। আর্থিক দিক উন্নতির পথে। সন্তানের বিষয়ে অকারণ উদ্বেগ কমান।
মকর: আত্মসমালোচনা ও পরিবর্তনের পথে হাঁটার সময় এসেছে। নতুন প্রকল্প বা কাজ শুরু করার জন্য দিনটি শুভ। অযথা দায়িত্ব কাঁধে তুলে নেবেন না।
কুম্ভ: ঋণ সংক্রান্ত লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সামাজিক আড্ডা বা অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ মিলতে পারে। নতুন সম্পর্কের সূচনা হতে পারে।
মীন: গবেষণা ও সৃজনশীল কাজে সাফল্য আসবে। ব্যবসায় লাভের সম্ভাবনা প্রবল। উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা ব্যক্তিদের বিশেষ সাবধানতা প্রয়োজন।






