কলকাতা

খাস কলকাতায় চলন্ত বাসে তরুণীকে শ্লীলতাহানি, জুটল ‘গণধোলাই’

Women harassed on running bus in kolkata passengers beat accused

Truth Of Bengal : আরজি কর কাণ্ডে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার একমাস পার। এখনো সামগ্রিকভাবে উত্তপ্ত গোটা দেশ। মহিলাদের সুরক্ষা নিয়ে বাড়তি সুরক্ষা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা। এই আবহে ফের খাস কলকাতার রাস্তায় শ্লীলতাহানির ঘটনায় নতুন করে ছড়িয়ে পড়ল অশান্তি। ঠিক কি ঘটেছিল? অন্যান্য আর ৫ টা দিনের মতো রুবি মোড় ছিল একেবারে জমজমাট। কলকাতায় রুবি মোড়ের কাছে চলন্ত বাসে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে শোরগোল এলাকায়। ঘটনায় অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে গণধোলাই দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার পর কর্তব্যরত ট্রাফিক পুলিশের সহায়তায় কসবা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

হেনস্থার শিকার হওয়া তরুণী পরিবার সূত্রে খবর, আজ সকাল সাড়ে নটা নাগাদ রুবি থেকে বাসে উঠেছিল তাদের মেয়ে। ফুলবাগান যাওয়ার কথা ছিল মেয়ের। মেয়ে চলন্ত বসে আচমকাই টের পায়, কেউ তার সঙ্গে অশালীন আচরণ করছে। বিষয়টি যখন পরে আরো বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছায় তখন চিৎকার করে তরুণী। অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে পালানোর চেষ্টা করলেও বাসযাত্রীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর চলে বেধড়ক মারধর।

পুরো ঘটনাটি রুবি মোড়ের কাছে ঘটেছে। ঘটনায় ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হলে তিনি তরুণী ও অভিযুক্ত যুবককে নিয়ে কসবা থানায় যান। এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তরুণীর ভাই। তরুণীর ভাই সম্পূর্ণ বিষয়টি সংবাদমাধ্যমকে জানান। ইতিমধ্যে তরুণীর পরিবারের তরফে কসবা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আপাতত ওই অভিযুক্ত থানায় রয়েছে। এই ঘটনার স্বাভাবিকভাবেই আতঙ্কিত তরুণী।

Related Articles