কলকাতা

Weather Update: রবিবার থেকে বঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস! সতর্কতা জারি হাওয়া অফিসের

রাজ্যের প্রতিটি জেলাতেই রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

Truth of Bengal: নিম্নচাপে জেরে গত তিনদিন ধরে একনাকারে বৃষ্টি হয়ে চলেছে বিভিন্ন জেলায়। তবে শুক্রবার আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকবে। তবে ফের রবিবার থেকে শুরু হবে ভারী বর্ষণ। রাজ্যের প্রতিটি জেলাতেই রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।(Weather Update)

[আরও পড়ুনঃ Bengali Horoscope: শনিবার আপনার দিনটি কতটা সুখকর হবে? জানতে পড়ুন আজকের রাশিফল]

নিম্নচাপ শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গিয়েছে। এটা আছে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলায়। আজ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। শনিবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস।(Weather Update)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

শনিবার ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে প্রায় সব চালাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। রবিবার উত্তরবঙ্গে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।

 

Related Articles