Bengal Weather: ঘূর্ণাবর্ত ও মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে রাজ্যে ফের বৃষ্টির দাপট
কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
Truth of Bengal: আপাতত বৃষ্টির হাত থেকে বিরাম নেই। মঙ্গলবার ভোর রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক খেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি । মঙ্গলবার দিনভর জেলায় জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গে ফের দাপট দেখাতে চলেছে বৃষ্টি ৷(Bengal Weather)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত রয়েছে। বিহার থেকে মনিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর এই ঘূর্ণাবর্ত্য অবস্থান করছে। এর প্রভাব এই ঝড়-বৃষ্টি হবে রাজ্যজুড়ে।
[আরও পড়ুনঃ মঙ্গলবার আপনার জন্য কতটা মঙ্গলময় হয়ে উঠবে? জানতে পড়ুন আজকের রাশিফল]
আবহাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার অধিক বৃষ্টির সম্ভাবনা নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া ও পুরুলিয়ায়। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার থেকে শহরে বৃষ্টির পরিমাণ কমলেও বজায় থাকবে বৃষ্টির পরিবেশ।(Bengal Weather)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কম-বেশি বৃষ্টি চলবে। আগামিকালও বুধবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির দাপট থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে।






