কলকাতা
Trending

নবান্নের সামনে ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট,শর্ত সাপেক্ষে অনুমতি সংগ্রামী যৌথ মঞ্চকে

The Calcutta High Court granted permission to sit in front of Navanna, subject to conditions

The Truth OF Bengal: নবান্নের সামনে ২২ থেকে ২৪ তারিখ পর্যন্ত ধর্নার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সংগ্রামী যৌথ মঞ্চকে শর্ত সাপেক্ষে এই ধরনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।

মহার্ঘভাতা দাবিতে আন্দোলন চলছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। নবান্নের সামনে উনিশে ডিসেম্বর থেকে ধর্নায়  বসতে চেয়েছিলেন যৌথ সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু পুলিশ অনুমতি না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর  মান্থা বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছেন। তবে ৩০০ জন কর্মী এই ধরনায় অংশ নিতে পারবেন। সরকারের নিয়ম অনুযায়ী সবকিছু মেনে চলতে হবে। নবান্ন বাসস্ট্যান্ডে এই ধর্না করা যাবে।

Free Access

Related Articles