কলকাতারাজনীতি

জাতীয় সংগীত অবমাননার জের!  আরও ৩ বিজেপি বিধায়ককে তলব

Summons 3 BJP MLAs for insulting the National Anthem

The Truth of Bengal: বিধানসভার শীতকালীন  অধিবেশনে সোমবার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসতে চলেছে। ওই দিন বিধানসভায় নয়া মিউজিয়ামের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বিধানসভাতেই হবে ক্যাবিনেট বৈঠক। গত চারদিনে বিধানসভায় একাধিক নজিরবিহীন ঘটনা ঘটেছে। বিরোধী দলনেতার সাসপেন্ড হওয়া থেকে শুরু করে জাতীয় সংগীত অবমাননা। আবার বিজেপির শুদ্ধিকরণের নামে  গো-বলায়ের রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে বঙ্গে।

বিধানসভার গরিমা ও শৃঙ্খলা বজায় রাখতে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকা জারি করেছেন। বিধানসভার লবিতে বা চত্বরে কোন রাজনৈতিক দল অনুমতি ছাড়া করতে পারবে না ধরনা বা বিক্ষোভ। জাতীয় সংগীত অবমাননার অভিযোগে বিজেপির একাধিক বিধায়কের বিরুদ্ধে তৃণমূল পরিষদীয় দল অভিযোগ দায়ের করে।বিধানসভায় জাতীয় সংগীত অবমাননা মামলায় বিজেপির আরও তিন বিধায়ককে তলব করেছে কলকাতা পুলিশ গুন্ডা দমন শাখা। শনিবার বিজেপির তিনি বিধায়ক মিহির গোস্বামী, মালতী রাভা রায় ও চন্দনা বাউড়িকে তলব করছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। শুক্রবার এফআইআরে থাকা বিজেপির পাঁচ বিধায়ককে তলব করেছিল লালবাজার।

আগামী সোমবার তাদের হাজিরা দেওয়ার নির্দেশ। এদিন ফের আরও তিন বিধায়ককে তলব করেছে পুলিশ। আগামী মঙ্গলবার তাদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জাতীয় সংগীত অবমাননা মামলায় পুলিশের পক্ষ থেকে ভিডিওগ্রাফি করা হয় ঘটনাস্থল। লালবাজার গুন্ডা দমন শাখার তলবে অভিযুক্ত বিজেপি বিধায়করা হাজিরা দেবেন কিনা তা স্পষ্ট করেননি। সোমবার এই ইস্যুতে ফের উত্তাল হতে পারে বিধানসভা। শীতকালীন অধিবেশনে চড়তে পারে উত্তেজনার পারদ।

Free Access

Related Articles