রাজ্য পুলিশের ডিজি পদ থেকে সরানো হল রাজীব কুমারকে
Rajeev Kumar has been removed from the post of DG of State Police

The Truth of Bengal: নির্বাচনের নির্ঘণ্টে প্রকাশের দুদিনের মাথাতেই সরানো হল রাজ্যের ডিজি রাজীব কুমারকে। বিকেল পাঁচটার মধ্যে তিনজনের নামের প্যানেল চেয়ে পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। যতক্ষণ না নতুন কেও ডিজি পদে বসছে সিনিয়র একজন অফিসার সেই দায়িত্ব পালন করবেন। রাজীব কুমার নির্বাচনের কোন দায়িত্বে থাকতে পারবেন না, কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজ্য তিনজনের নামের তালিকা পাঠাবে। তাদের মধ্য থেকে একজনকে ডিজিপদের দায়িত্ব দেবে কমিশন।
রাজ্য পুলিশের প্রধান কে ভোটের আগে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চর্চা। শেষ পর্যন্ত রাজ্য তিনজনের প্যান্ডেলে কাদের নাম দেয় সেদিকে নজর রাজনৈতিক মহলের। বিভিন্ন জেলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক হয় এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক সঙ্গে। বৈঠক হয় জেলার অবজারভারদের সঙ্গেও। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে রাজীব কুমারকে সরানোর চিঠি এসে পৌঁছায়।






