কলকাতা

ভোটের আগে এবার রিটার্নিং অফিসার বদল- তালিকায় রয়েছে ভবানীপুর

নির্দেশিকায় ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারের বদল ঘটানোর বিষয়টি রয়েছে।

Truth of Bengal: বিধানসভা নির্বাচনের মুখে রাজ্যে প্রশাসনিক রদবদল ঘিরে জোর রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। এরই মধ্যে নতুন করে জল্পনা ছড়িয়েছে রিটার্নিং অফিসারদের একাংশকেও বদলি করা নিয়ে। নির্দেশিকায় ভবানীপুর কেন্দ্রের রিটার্নিং অফিসারের বদল ঘটানোর বিষয়টি রয়েছে।

কমিশন একাধিক রিটার্নিং অফিসারকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন আধিকারিকদের নিয়োগ করেছে। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪ জন রিটার্নিং অফিসার নির্বাচনী প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন। মনোনয়ন গ্রহণ থেকে ভোট পরিচালনা—সব ক্ষেত্রেই তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি কমিশন এই পদে এসডিএম স্তরের আধিকারিকদের নিয়োগ করে নির্বাচনী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। সব মিলিয়ে, ভোটের আগে প্রশাসনিক ক্ষেত্রে রিটার্নিং অফিসার পরিবর্তনকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক আবহ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

Related Articles