আজও বেশ কয়েকটি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Durga Puja Inauguration

The Truth of Bengal: শারীরিক অসুস্থার কারণে, কার্যত গৃহবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিরুপায় হয়ে বাড়ির কার্যলয় থেকেই মন্ত্রিসভার বৈঠকও করেছেন তিনি। পুজোর আবহে বহু ক্লাবের পুজো ভর্চুয়ালি উদ্বোধন করতে হচ্ছে তাঁকে। বৃহস্পতিবার ৮০০ মতো পুজো উদ্বোধন করেছেন। রবিবার আরও ১৭টি বড় পুজোর উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে।
স্পেন ও দুবার সফর থেকে ফেরার পর, পুরনো পায়ের চোট ফের একবার দেখা দিয়েছে। ফলত চিকিৎসকদের পরামর্শমতো, বিশ্রামেই থাকতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে দুর্গাপুজোর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। প্রতিবছরই মহালয়ার আগে থেকেই বাংলার দুর্গোৎসব উদ্বোধনে নানা ক্লাবে যেতে দেখা যেত মুখ্যমন্ত্রীকে। এবারে সেই ভাবে ক্লাবগুলিতে যেতে না পারলেও, ভর্চুয়ালি থাকার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার কলকাতাসহ জেলার বহু পুজোরও উদ্বোধন করেছেন।
আরও ১৭টি পুজোর উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো। বিকাল ৪টে থেকে শুরু হবে সেই উদ্বোধন অনুষ্ঠান। রবিবার যে পুজোগুলির উদ্বোধন করবেন সেগুলি হল, বাটাম ক্লাব, পেয়ারা বাগান, পদ্মপুকুর বারোয়ারি, চক্রবেড়িয়া সর্বজনী, ৭৫ পল্লি, দক্ষিণ কলকাতা সর্বজনীন, বেহালা নতুন দল, বড়িষা ক্লাব, অজেয় সংহতি, ৪১ পল্লি, বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, ২১ পল্লি, আদি বালিগঞ্জ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, কালীঘাট মিলন সংঘ, শীতলা মন্দির, ভবানীপুর, আলিপুর সর্বজনীন।
চেতলা অগ্রণীতে প্রতিবছরই চক্ষুদান করে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তিনি ভর্চুয়ালি চক্ষুদান করেন।






