কলকাতা

SIR নিয়ে জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়

Truth Of Bengal: মঙ্গলবার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন বৈঠকে তিনি বলেন, “কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়। নির্বাচন কমিশন কর্তৃক তথ্য ও অসঙ্গতিপূর্ণ ভোটারদের শুনানির অপরিকল্পিত চিন্তাভাবনা সাধারণ মানুষকে হেনস্তা করছে”।

নবান্ন সূত্রে খবর, জেলাশাসকদের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “শুনানির নাম করে বৈধ ভোটার বাদ দেওয়ার চেষ্টা করছে কমিশন। এটা যেন না হয়। স্বচ্ছ তালিকা প্রকাশ অবশ্যই করতে হবে। কিন্তু বৈধ ভোটার যেন বাদ না যায় সেই দিক খেয়াল রাখতে হবে।”

Related Articles