নিয়োগ দুর্নিতি মামলায় জামিন পেলেন ‘কালি ঘাটের কাকু’
Kalighat's uncle gets bail in recruitment corruption case

Truth Of Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন সুজয়কৃষ্ণ ভদ্র। শুক্রবার ইডি মামলায় জামিন পেলেন তিনি। তবে সিবিআই মামলার জেরে জেলবন্দি থাকার কারণে এখনই এখনই জেল মুক্তি পাচ্ছেন তিনি। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে তিনটি শর্তে জামিন পেলেন কালিঘাটের কাকু। সেখানে বলা হয়েছে:
- সাক্ষীদের প্রভাবিত করা যাবে না।
- মামলার সঙ্গে যুক্ত কোনও তথ্য বা প্রমাণ নষ্ট করা যাবে না।
- পাসপোর্ট জমা রাখতে হবে।
- আদালতের অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে যাওয়া যাবে না।
- নিম্ন আদালতের এলাকার বাইরেও যেতে পারবেন না তিনি।
বছড় দেড়েক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’কে গ্রেফতার করেছিল ইডি। সংগ্রহ করা হয়েছিল তাঁর কণ্ঠস্বরের নমুনা। তারপর সেই থেকে তিনি বন্দি ছিলেন প্রেসিডেন্সি জেলে। সম্প্রতি তাঁকে গ্রেফতার করতে চেয়ে বিচারভবনে সিবিআইয়ের বিশেষ আদালতে কেন্দ্রীয় সংস্থা আবেদন জানালে আদালত তা মঞ্জুর করে দেয়।
সিবিআই জানিয়েছিল, তাদের সুজয়কৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা প্রয়োজন সে কারণে তাঁকে হেফাজতে নেওয়া প্রয়োজন। কিন্তু আদালত জানিয়েছিল, সশরীরে হাজির না হলে হেফাজতে নেওয়া যাবে না। জার জেরে সুজয়কৃষ্ণকে হাজিরার নির্দেশও দেয়। এদিকে চার চার বার তিনি হাজিরা দেননি। এদিকে জেল কর্তৃপক্ষ জানিয়েছিল কালিঘাটের কাকু অসুস্থ। তিলি জেলের হাসপাতালে চিকিৎসারত। সে কারণে তাঁকে হাজির করা সম্ভব হয়নি। আদালতে একাধিকবার তাঁর মেডিক্যাল রিপোর্টও জমা দেওয়া হয়েছে।






