Ishwar Chandra Vidyasagar: “তাঁর আদর্শ আজ আরও প্রাসঙ্গিক”- বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি মুখ্যমন্ত্রীর
মুখ্যমন্ত্রী স্মরণ করান, বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা কীভাবে কলকাতার বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তি ভেঙে দিয়েছিল।
Truth of Bengal: আজ বাংলার নবজাগরণের অন্যতম পথপ্রদর্শক পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar)
প্রয়াণ দিবসে রাজ্যের তরফে জানানো হল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। বাংলা তথা ভারতের শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই আমরা কখনো ভুলতে পারব না। আমরা আজ যা, তা অনেকটাই তাঁর অবদান – সেই ‘বর্ণপরিচয়’ থেকেই যার শুরু।” (Ishwar Chandra Vidyasagar)
বাংলার নবজাগরণের প্রাণপুরুষ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
বিদ্যাসাগর আমাদের ঐতিহ্য, আমাদের গর্ব। বাংলা তথা ভারতে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান এবং নারীর অবস্থার উন্নতির জন্য তাঁর লড়াই আমরা কখনো ভুলতে পারব না। আমরা আজ যা, তা অনেকটাই…
— Mamata Banerjee (@MamataOfficial) July 29, 2025
[আরও পড়ুনঃ DVC flood: ডিভিসির জলই বন্যার বড় কারণ! বড় ‘প্ল্যানিং’-এর কথা ঘোষণা মমতার]
তিনি আরও বলেন, “আজ যখন দেশজুড়ে বিজেপির নেতৃত্বে বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে, তখন এই মহামনীষীর জীবন, শিক্ষা ও দর্শন আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।” মুখ্যমন্ত্রী স্মরণ করান, বিদ্যাসাগরের দ্বিশতবর্ষে বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা কীভাবে কলকাতার বিদ্যাসাগর কলেজে তাঁর মূর্তি ভেঙে দিয়েছিল। রাজ্য সরকার সেই মূর্তি পুনঃস্থাপন করে, এবং সারা বছর ধরে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই মহাপুরুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে।(Ishwar Chandra Vidyasagar)
[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]
শেষে মুখ্যমন্ত্রী বলেন, “তাঁর শিক্ষায় শিক্ষিত হয়ে বাঙালি যেন তাঁর মতো দৃপ্ত ও প্রতিবাদী চেতনায় পথ চলতে পারে, এই প্রার্থনা করি। বিদ্যাসাগরের মৃত্যুদিনে আমি আর একবার এই মহামানবকে আমার প্রণাম জানাই।”






