“শারীরিক অবস্থার উন্নতি নির্যাতিতার মায়ের”, বিবৃতির মাধ্যমে জানাল হাসপাতাল
শনিবার নবান্ন অভিযানে নেমে পুলিশের মারে কপালের একপাশ ফোলে নির্যাতিতার মায়ের।
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার নবান্ন অভিযানে পুলিশের লাঠির আঘাত ও অনশন বিক্ষোভে অসুস্থ হওয়ার পর এখন কেমন আছেন নির্যাতিতার মা (Victims Mother)? এবার সেই ব্যাপারে বিবৃতি জারি করা হয় মণিপাল মেডিকা হাসপাতালের তরফ থেকে। তাতে শারীরিক অবস্থার উন্নতির কথা জানানো হয়েছে। সারারাত তিনি ভালই ঘুমিয়েছেন এবং কোনরকমের কোন অসুবিধা হয়নি।
[আরও পড়ুন: স্কুলে গেলেই …, সেই ভিডিয়ো সমাজ মাধ্যমে, আতঙ্কিত শিলিগুড়ির নামী স্কুলের ছাত্র]
শনিবার নবান্ন অভিযানে নেমে পুলিশের মারে কপালের একপাশ ফোলে নির্যাতিতার মায়ের। তবে তার পরোয়া না করে তিনি এগিয়ে যান অন্যান্য বিক্ষোভকারীদের সঙ্গে। তবে মাঝে বাধা পাওয়ায় রেসকোর্সের পাশে তিনি অবস্থান বিক্ষোভে বসে পড়েন এবং সেখানেই তিনি অসুস্থ হন। পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে তোলা হয় বিস্ফোরক অভিযোগ, যা তারা অস্বীকার করে। এখানেই শেষ নয়, তাঁর চিকিৎসা নিয়েও রাজনৈতিক তরজা তৈরি হয়। বিরোধীরা সরকারি চাপ রয়েছে বলে দাবি করে।
তবে এবার নির্যাতিতার মা কেমন আছেন, সেই সংক্রান্ত বিবৃতি পেশ করা হয় হাসপাতালের তরফ থেকে। বিবৃতিতে বলা হয়েছে, “সারা রাত তিনি ছিলেন জরুরি বিভাগে পর্যবেক্ষণে এবং স্থিতিশীল ছিল তাঁর শারীরিক অবস্থা। বেশ ভালোই ঘুমিয়েছেন তিনি এবং কোনরকম মাথাব্যথা বা বমিভাবের অভিযোগ করেননি। সুষ্ঠুভাবেই খাবার খেয়েছেন এবং হেটেওছেন জরুরি বিভাগের ভেতরে।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে যে রবিবার সকালের নিউরো টিম এবং ইআর কনসালটেন্ট তাঁকে পরীক্ষা করেন ও দেখেন যে কোনরকমের কোন সমস্যা নেই এবং সেক্ষেত্রে আগের মতই বাড়ি থেকে কনজারভেটিভ চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়। হাসপাতালে তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে যে অন্যান্য রোগীর মতো নির্যাতিতার মায়ের ক্ষেত্রেও সমস্ত প্রোটোকল মেনে চলা হয়েছে (Victims Mother)।
[আরও পড়ুন: Bangladesh Election: ‘ইলেকশন অ্যাপ’-র চালুর নির্দেশ মহম্মদ ইউনূসের]
প্রসঙ্গত, নবান্ন অভিযান চলাকালীন পার্ক স্ট্রিটে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা ও পুলিশ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ এবং তাতে আহত হন আন্দোলনকারীদের কয়েকজন। অনেককে আবার গ্রেফতার পর্যন্ত করা হয়েছে (Victims Mother)। তবে এই সংঘর্ষে পুলিশের লাঠির আঘাতে কপালের এক পাশ ফুলে যায় নির্যাতিতার মায়ের। চোট নিয়ে আগে এগিয়ে গেলেও রেসকোর্সের পাশে যখন তিনি অবস্থান বিক্ষোভে বসেন, সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।






