কলকাতা
এসআইআরের প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী
জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে বলে দলীয় সূত্রে খবর।
Truth Of Bengal: ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে লাগু হয়েছে এসআইআর। আগামী চার তারিখ মঙ্গলবার থেকে এসআইআর প্রক্রিয়ার মূল পর্ব শুরু হচ্ছে। আর সেই দিনে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন। এসআইআর’র প্রতিবাদ করে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামবেন।
আম্বেদকার মূর্তির এই প্রতিবাদ মিছিল শুরু হবে। জোড়াসাঁকো পর্যন্ত মিছিল হবে বলে দলীয় সূত্রে খবর। বিভিন্ন নেতা-নেত্রী সঙ্গে রাজপথে পা মেলাবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা সেকেন্ড ইন কামান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এত কম সময়ে এসআইআর সম্ভব নয়, তৃণমূল কংগ্রেস একাধিকবার এই বিষয়টি তুলে ধরেছে।
পাশাপাশি এস আই আর ঘোষণা হওয়ার পর একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে। সবকিছু নিয়েই এসআইআর সংক্রান্ত প্রতিবাদ করতে কলকাতার রাজপথে পা মেলাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






