কলকাতারাজ্যের খবর

Big Breaking : আর কয়েক ঘণ্টার অপেক্ষা, ৮ জেলায় আছড়ে পড়তে পারে কালবৈশাখী

Big Breaking: Wait for a few more hours, Kalbaisakhi may hit 8 districts

The Truth Of Bengal : ধেয়ে আসছে কালবৈশাখী। এবার ইতি পড়তে চলেছে তাপপ্রবাহের দীর্ঘ ইনিংসের। দক্ষিণবঙ্গের আট জেলায় সোমবার আছড়ে পড়তে পারে কালবৈশাখী। দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব মেদিনীপুর জেলায় কালবৈশাখীর ব্যাপক প্রভাব পড়তে পারে। আগাম সতর্কতার জন্য সোমবার থেকে বুধবার পর্যন্ত মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি নামতে চলেছে। সোম ও মঙ্গলবার পর পর দু’দিন রাজ্যের ৬ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঝড়-বৃষ্টির সময়ে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস‌্যজীবীদের সমুদ্রে যাওয়ায় ওপর নিষেধাজ্ঞা জারির পাশাপাশি উপকুল এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার শহর কলকাতায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে নদিয়া ও মুর্শিদাবাদ জেলায়ও। রবিবার বিকেল থেকে কিছু বদল এসেছে আবহাওয়ায়। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য তাপপ্রবাহ চলছে। আজ সোমবার থেকে ঝড় বৃষ্টি শুরু হলে তাপমাত্রা নামতে পারে কিছুটা। তাতে গত এক মাস ধরে চলতে থাকা দহনজ্বালা থেকে মুক্তি পাবে মানুষ।

 

Related Articles