
The Truth Of Bengal : চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে গুজরাট টাইটান্স ৩৫ রানে জয়ী হলেও দলের অধিনায়ক শুভমান গিল কে এবার ২৪ লক্ষ টাকা জরিমানা দিতে হবে মন্থর ওভার রেট এর জন্য। এরপর যদি তার দল আর এই ভুল করে থাকেন তাহলে একেবারে নির্বাসিত হতে পারেন। শুক্রবার চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে প্রথম ব্যাট করে গুজরাট ২৩১ রান তোলে। জবাবে চেন্নাই ১৯৬ করে। অর্থাৎ ৩৫ রানে ম্যাচ জিতে যায় গুজরাট। কিন্তু গুজরাট সময়ের মধ্যে কুড়ি ওভার শেষ করতে না পারার জন্য শুভমানকে জরিমানা করা হয়েছে । তাদেরকে ৬ লক্ষ টাকা এবার জরিমানা দিতে হবে। শুভমান – সুদর্শন এর জুটি যেভাবে এদিন ম্যাচ খেলেছে তার প্রশংসাযোগ্য। আইপিএলের বহু স্কোরকে ছাপিয়ে নজির গড়েছেন এই জুটি । সেই সঙ্গে শুভমানের পারফরম্যান্স বেশ প্রশংসা পেয়েছে ক্রিকেট মহলের। তার মাঝে এবার বোর্ডের তরফ থেকে বলা হয়েছে তৃতীয়বার ভুল হলে তাকে নির্বাসিত করা হবে । এদিন শুভমন ৫৫ বলে ১০৪ রানের ইনিংস খেলেন । সুদর্শন ৫১ বলে ১০৩ জন করে অর্থাৎ ২১০ রান করে এই জুটি।
আইপিএলের আদর্শ আচরণ বিধির মধ্যে রয়েছে দেড় ঘন্টার মধ্যে কুড়ি ওভার বল করতে হবে। যা এদিন চেন্নাইয়ের বিপক্ষে গড়ে উঠতে পারেনি গুজরাট সে কারণেই এই শাস্তির কোপ। এর আগেও একই অপরাধ হয়েছিল । সে কারণে গুজরাটের অধিনায়ক কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় আর এবার ২৪ লক্ষ টাকা। যদি এর পরের বার হয় অর্থাৎ তৃতীয়বার যদি একই ভুল হয় সে ক্ষেত্রে নির্বাসিত করা হবে বলে বোর্ড জানিয়েছে।। চেন্নাইকে হারিয়ে চলতি আইপিএলে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলেও নয়া এই সমস্যার মুখে গুজরাট ।






