
The Truth Of Bengal : দিল্লি ক্যাপিটালসকে ২৯ রানেই হারিয়ে প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন ২৩৫ রান তাড়া করতে নেমে ২০৫ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। পৃথ্বী শ ও অভিষেক পোরেল ছাড়া কোনও ব্যাটসম্যানই তেমন দাগ কাটতে পারেনি।
এদিন ২৩৫ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় ডেভিড ওয়ার্নার। মাত্র ১০ রানে আউট হয়ে যান ডেভিড। এরপর পৃথ্বী শ ও অভিষেক পোরেল দুজনেই খুব ভালো পারফরমেন্স করেন। দুজনের মধ্যে ৯০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ১১০ রানের মাথায় পৃথ্বী শ আউট হয়ে যান। ৬৬ রানের মাথায় পৃথ্বী শ আউট হয়ে যান। কিছুক্ষণের মধ্যে অভিষেক পোরেলও আউট হয়ে যান। ৩১ বলে ৪১ রান করে আউট হয়ে যান অভিষেক।
এরপর ট্রিসটান স্টাবস ক্রিজে টিকে থাকলেও অন্য প্রান্তে ধারাবাহিক উইকেট পতন হতে শুরু করে। অক্ষয় প্যাটেল, লতিফ যাদব, কুমার কুষাগ্র, রিচার্ডসন পর পর আউট হয়ে যান। অন্যদিকে ২৫ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন ট্রিসটান। ট্রিসটান চেষ্টা করলেও দিল্লিকে জয়ের লক্ষ্যে নিয়ে যেতে পারেননি। মুম্বইয়ের তরফে ৪ উইকেট নেন জেরাল্ড কোয়েৎজি। পাশাপাশি জসপ্রীত বুমরা ২ উইকেট ও রোমারিও শেপার্ড এক উইকেট নেন।






