আন্তর্জাতিক

২০২৪ সালের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহর কোনটি

What is the most attractive city in the world in 2024?

Truth Of Bengal: মৌ বসু: ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহরের খেতাব ফ্রান্সের রাজধানী রোমান্টিক শহর বলে পরিচিত প্যারিসের মাথায় উঠেছে। সিটি অফ লাইটস বলে পরিচিত প্যারিস World’s Most Attractive city in 2024 এর খেতাব পেয়েছে।

ইউরোমনিটর ইন্টারন্যাশনাল নামক সংস্থা ‘Top 100 city Destinations Index 2024’ নামক এই সমীক্ষা চালায়। এনিয়ে ৪ বার বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহরের খেতাব জিতল প্যারিস। ৫৫টি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছিল।

সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় আর্থিক ও ব্যবসায়িক কাজকর্মের সাফল্য, পর্যটন, পর্যটকদের জন্য পরিকাঠামো উন্নয়ন ও আকর্ষণীয় সুযোগ সুবিধা প্রদান, চিকিৎসা, সুরক্ষা আর সাসটেইনেবিলিটির ওপর। সমীক্ষায় দেখা গেছে, সেরা ১০ গন্তব্যের বিচারে ৬টিই ইউরোপের শহর।

প্যারিসের পরেই দ্বিতীয় স্থানে আছে মাদ্রিদ। সেরা ৫ শহরের তালিকায় রয়েছে টোকিও, রোম, মিলান। চলতি বছরে ১৯% বেড়েছে বিদেশে বেড়ানোর প্রবণতা। সবচেয়ে পছন্দের জায়গা ইউরোপ। এশিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জায়গা ব্যাঙ্কক।

Related Articles