সচিবালয় কড়া নিরাপত্তায় মোড়া, মোতায়েন রয়েছে সোয়াট-বিজিবি
Secretariat under tight security, SWAT and BGB deployed

Truth of Bengal: ‘সরকারি’ চাকরি সংশোধন ২০২৫ প্রত্যাহারের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ে রয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার সকালে দেখা যায়, সচিবালয়ের সামনে প্রধান ফটকে বিশেষ বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছে, সচিবালয়ের সামনে বিজিবি মোতায়েন। অন্য কেউ ঢুকতে পারছে না,শুধুমাত্র সচিবালয়ের-কর্মচারী ছাড়া কেউ ঢুকতে পারছে না। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রলায় থেকে জানানো হয়, সচিবালয়ের জন্য সব দর্শনার্থীদের প্রবেশ পথ বন্ধ থাকবে। এমন কি সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সচিবালয়ের থাকা পুলিশেরা বলেন, সাংবাদিকরা আদৌও ভেতরে প্রবেশ করতে পারবে না কি সেটা সিদ্ধান্ত হবে দুপুরের পর। প্রসঙ্গত, দাবি আদায়ের জন্য, টানা তিনদিন ধরে সচিবালয়ের ভেতরে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। গত তিনদিনের পর মঙ্গলবারও বিক্ষোভ মিছিল ঘোষণা করার কথা বলেছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। তারা জানিয়এছন, আজকেও তারা বিক্ষোভ মিছিল করবেন। একই সঙ্গে একই ধরনের বিক্ষোভ-কর্মসূচী পালনের জন্য সচিবালয়ের বাইরে সারা দেশের যেসব সরকারি কর্মচারী রয়েছেন তাদেরকে ও আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সচিবালয় চত্বরের বাদামতলায় সমবেত হওয়ার কথা জানান।
উপদেষ্টা রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় বৈঠক হবে না বলে জানান, বাদিউল কবীর। ঐক্য ফোরামের কো চেয়ারম্যান ও বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো.বাদিউল কবীর বলেন, ‘কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে, যতক্ষণ না পর্যন্ত এই ‘কালো’ আইন বা অধ্যাদেশ বাতিল সম্পূর্ণরূপে প্রত্যাহার না করা হবে।






