France’s elections: ফ্রান্সে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনও দল, এগিয়ে বামপন্থীদের জোট
France's elections: No party is getting a majority in the general elections in France, the left-wing coalition is ahead

The Truth Of Bengal : ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে চলেছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। ডানপন্থী দল ন্যাশনাল র্যালির জয় আটকানোর প্রচেষ্টায় সাফল্য পেতে চলেছে নিউ পপুলার ফ্রন্ট। রোববার দেশের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বুথফেরত সমীক্ষায় এমনটাই জানা যাচ্ছে। এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্স এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র্যালির নেতারা। অপর দিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের কাছে আর্জি জানিয়েছেন বাম জোটের নেতারা।
ফরাসি ভোটাররা বামপন্থী জোটকে সবচেয়ে বেশি আসন দিলেও সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। ফলে ফ্রান্সে এখন অনিশ্চিত, অভূতপূর্ব পরিস্থিতি দেখা গেল নির্বাচনে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট দ্বিতীয় অবস্থানে আছে। তৃতীয় স্থানে থাকা ডানপন্থীরা এখনও ফ্রান্সের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে তাদের আসন সংখ্যা ব্যাপকভাবে বাড়াতে পেরেছে। দেশের সম্ভাব্য ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে কোনও স্পষ্ট নাম সামনে আসছে না। এমন পরিস্থিতিতে ম্যাক্রোঁ বলেছেন যে, তিনি তাঁর পরবর্তী পদক্ষেপগুলি নির্ধারণের জন্য অপেক্ষা করবেন এবং এই সপ্তাহে ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য ওয়াশিংটনে যাবেন৷ নতুন সাংসদরা সোমবার সংসদে কাজ শুরু করতে পারেন এবং প্রথম অধিবেশন হবে ১৮ জুলাই।
দেশের ৫৭৭টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৮৯টি আসন। তবে কোনও দল সংখ্যাগরিষ্ঠতাঁর কাছাকাছি যেতে পারেনি।
ফ্রান্সের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে জাতীয় পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর যৌথ সরকার গঠনের জন্য মধ্যপন্থী বামপন্থীদের সঙ্গে যেতে পারেন। তবে এমন হলে তা নিঃসন্দেহে কঠিন হবে। কারণ ফ্রান্সে এই ধরনের ব্যবস্থার কোনও ঐতিহ্য নেই। তবে এই প্রসঙ্গে ম্যাক্রোঁ বলেছেন যে, তিনি কট্টর-বাম ফ্রান্স আনবোড পার্টির সঙ্গে কাজ করবেন না। তবে তিনি সম্ভবত সমাজতন্ত্রীদের দিকে হাত বাড়িয়ে দিতে পারেন।
৩০ জুন প্রথম দফার ভোটে পপুলার ফ্রন্ট ও তার সহযোগীরা ৩৩ শতাংশ ভোট পায়৷ বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট ২৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে ছিল৷ প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর নেতৃত্বে মধ্যপন্থী অ্যানসেম্বল জোট প্রায় ২০ শতাংশ ভোট পায়। যে সব প্রার্থী প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেয়েছেন, তাঁদের আর দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না। এর মধ্যে রয়েছেন ল্য পেনের জোট থেকে ৩৯ জন, বাম জোট থেকে ৩২ জন, ইমানুয়েল মাক্রোঁর জোট থেকে দুই জন, রক্ষণশীল এলআর থেকে একজন এবং অন্যান্য ডান দল থেকে দুই জন। বাকি ৫০১টি আসনের ভাগ্য নির্ধারিত হবে দুই থেকে চারজন প্রার্থীর মধ্যে৷ ফরাসি পার্লামেন্টে ম্যাজিক ফিগার ২৮৯। অর্থাৎ, যে দলের কাছে ২৮৯টি আসন থাকবে, তারাই সরকার গড়তে পারবে।





