রাজ্যসভায়ও বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর, প্রতিবাদে ‘ঝুট’ ‘ঝুট’ আওয়াজ তুলে ওয়াক আউট
The Prime Minister also targeted the opposition in the Rajya Sabha, raised the voice of "Jhut" "Jhut" and walked out in protest.

The Truth Of Bengal: সোমবার লোকসভায় ঝড় তুলেছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তাঁকে মোকাবিলা করতে আসরে নামতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, রাজনাথা সিং-দের। মঙ্গলবার সংসদে জবাবি ভাষণে রাহুলের সেই বক্তব্যকে ‘বালকবুদ্ধির প্রলাপ’ বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম না করেই মঙ্গলবার রাহুলকে নিশানা করেন তিনি। বুধবার রাজ্যসভায় জবাবি ভাষণে আবার বিরোধীদের নিশানা করেন মোদি।
রাজ্যসভায় প্রথম বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘দেশের মানুষ ‘প্রোপাগান্ডা’র রাজনীতিকে পরাস্ত করে ‘পারফরম্যান্স’কে গুরুত্ব দিয়েছেন। তাই দেশের মানুষের প্রতি আমার প্রণাম।’’ মোদির এই কথা আশলে কংগ্রেসকে নিশানা করে। ভোটের সময় প্রচারে তিনি কংগ্রেসকে এই ভাষায় নিশানা করতেন। এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে নাম না করে আবার কংগ্রেসকে সেই ভাষায় বিঁধেছেন।
দেশের দারিদ্র নিয়ে এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগামী পাঁচ বছরের লড়াই হবে দারিদ্রের বিরুদ্ধে। আগামী পাঁচ বছর হবে তারই নির্ণায়ক বর্ষ। যখন দেশ বিশ্বের তৃতীয় অর্থনীতি হবে, তখন ভারতীয়দের জীবনেরও পরিবর্তন হবে।’’
রাহুল গান্ধি বিজেপি সরকারকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন, এদিন সেই প্রসঙ্গে মোদি বলেন, ‘বিরোধী দলের এক নেতা একবার বলেছিলেন আমাদের এক দশকের সরকার। আমি বলব উনি চরম সত্য কথা বলেছেন। আমাদের সরকার এক দশক পূর্ণ হয়েছে। তবে এখনও দু’দশক বাকি আছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের মাঝেই ‘ঝুট ঝুট’ আওয়াজ তুলে সরব হয় বিরোধীরা। কিছুক্ষণ হট্টগোল চলার পরের বিরোধীরা ওয়াক আউট করে।






