দেশ

দেশটি আরও বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠতে পারে মন্তব্য বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

The country may become more separatist, says External Affairs Minister S Jaishankar

Truth of Bengal: যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যিনিই আসুন না কেন, দেশটি আরও বিচ্ছিন্নতাবাদী হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অনলাইন এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীদের সঙ্গে এক ইভেন্টে বক্তৃতার সময় এই মন্তব্য করেন জয়শঙ্কর। এ বছরের নির্বাচনকে মার্কিন নীতির একটি দীর্ঘমেয়াদী প্রবণতার পরিবর্তন হবে না বলে মনে করেন তিনি।

জয়শঙ্কর আরও বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান নীতি খুব সম্ভবত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় থেকে বৈশ্বিক প্রতিশ্রুতি সম্পর্কে অনেক বেশি সতর্ক হয়ে উঠেছে। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আফগানিস্তানে সেনা মোতায়েন এবং প্রত্যাহারের বিষয়ে অনীহার দিকে ইঙ্গিত করেছেন।

জয়শঙ্করের মতে, প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প এক্ষেত্রে আরও বেশি স্পষ্ট এবং অভিব্যক্তিপূর্ণ। ওই ইভেন্টে আরও উপস্থিত ছিলেন অস্টেলিয়া এবং নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী। জয়শঙ্কর মনে করেন, বর্তমান মার্কিন প্রশাসনের ভাবাদর্শের দিকে না তাকিয়ে জাতীয় বিষয়ে নজর দেওয়া তাদের জন্য এখন বেশি গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যদি সত্যিকার অর্থেই তাদের বিশ্লেষণ করি তাহলে আমার মনে হয়, আমাদের নতুন একটি বিশ্বকল্প ভাবনায় আনতে হবে যেখানে প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের প্রারম্ভিক দিনগুলিতে যে ধরনের আধিপত্য এবং উদারতা ছিল তা অব্যাহত না থাকে। এমন নীতির ভিত্তিতেই ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়তে চায় ভারত। বৈঠকে উপস্থিত তিন বিদেশমন্ত্রীই তাঁদের দেশকে বৈশ্বিক পরিবেশের সঙ্গে সঙ্গত রেখে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। জয়শঙ্কর সার্বিকভাবে সহযোগিতামূলক ও সম্মতিমূলক ব্যবস্থা গড়ে তোলার কথা জানিয়েছেন।

Related Articles