দেশ

বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফের ষড়যন্ত্রীর পুণেতে গা ঢাকা, এনআইএ তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তদন্ত

Sensational investigation came out in the NIA investigation

The Truth of Bengal: শনিবার বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়।সেই বিস্ফোরণে অভিযুক্ত পুণেতে  গা ঢাকা দিতে পারে,এমনই সন্দেহ দৃঢ় হচ্ছে। এনআইএ তদন্তে চাঞ্চল্যকর তথ্য মিলতে পারে। আরও জানা যাচ্ছে অভিযুক্ত কর্ণাটকের বল্লারিতে বাসে ঘোরাফেরা করেছেন। তবে অভিযুক্ত পুণেতে বাসে না অন্যকোনওভাবে যায় তা এখনও স্পষ্ট নয়। তাই এনআইএ- নাগরিকদের সহযোগিতা চেয়েছে।নির্দিষ্ট নম্বরে তথ্য জানানোর কথা বলা হয়েছে।এই নির্দিষ্ট নম্বর হল- ০৮০২৯৫১০৯০০ , ৮৯০৪২৪১১০০।

এছাড়াও ইমেলও করতে পারেন যে কেউ-info.bir.nia@ gov.in এরআগে এনআইএ ১০লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল। বলা হয়েছিল,বিস্ফোরণের চক্রীদের খোঁজ দিতে পারলে এই পুরস্কার দেওয়া হবে। ৩মার্চ এনআইএ এই তদন্তভার নেয়। জানা গেছে,কখনও মাস্ক পরে ,কখনও  খালি চোখে অভিযুক্তরা ঘুরে বেড়ায়, বার বার পোশাক বদল করেছে  সন্দেহভাজন। শুধু তাই-ই নয়, ‘চেহারা’ও বদলেছেন।

বিস্ফোরণের আগের এবং পরের ক্যাফে এবং তার আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করার সময় গোয়েন্দারা দেখেন, ক্যাফে থেকে যে পোশাকে বেরিয়েছিলেন সন্দেহভাজন, কিছু সময় পরে তাঁকে আবার অন্য পোশাকে দেখা যায়। আর এই ফুটেজ দেখেই তদন্তকারীদের ধারণা, নজর এড়াতে বার বার পোশাক বদল করেছেন সন্দেহভাজন। কিন্তু কোথায় তিনি পোশাক বদলালেন, সেটি এখনও স্পষ্ট নয়।ক্যাফের এই বিস্ফোরণের তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। তাই নাগরিকরা বিস্ফোরণের খোঁজ দিতে পারলে বড়সড় বেকথ্রু হতে পারে বলে আভাস মিলছে।

Related Articles