১৫ দিনে মেটাতে হবে মৃত গ্রাহকের হিসাব-নিকাশ, নির্দেশ RBI-এর
ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিলম্ব হলে, দাবিদারদের প্রাপ্য টাকার উপর বর্তমান ব্যাংক রেটের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ বার্ষিক সুদ হারে ক্ষতিপূরণ দিতে হবে।
Truth Of Bengal: রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) মৃত গ্রাহকদের ব্যাংক হিসাব এবং লকার সংক্রান্ত দাবির নিষ্পত্তি পদ্ধতি আরও স্বচ্ছ ও দ্রুততর করার উদ্যোগ নিয়েছে। সম্প্রতি প্রকাশিত একটি খসড়া নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সব ব্যাংককে তাদের শাখা ও ওয়েবসাইটে প্রয়োজনীয় ফর্ম ও তথ্য সরবরাহ করতে হবে, যাতে মৃত গ্রাহকের উত্তরাধিকারীরা সহজে দাবি জানাতে পারেন।
খসড়া নির্দেশিকা (RBI) অনুযায়ী, ব্যাংকগুলোকে দাবি প্রাপ্তির পর ১৫ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। বিলম্ব হলে দাবিদারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে।
RBI has proposed new rules for quicker claim settlements after a customer’s death. Banks must settle deposit and locker claims within 15 days. Delays will attract 5.75% interest plus 4% and ₹5,000 per day for lockers.
Nominees need basic documents like ID and… pic.twitter.com/VGnd8mCKMm
— CA Rajendra Sharma (@carajendra89) August 8, 2025
ডিপোজিট অ্যাকাউন্টের ক্ষেত্রে বিলম্ব হলে, দাবিদারদের প্রাপ্য টাকার উপর বর্তমান ব্যাংক রেটের সঙ্গে অতিরিক্ত ৪ শতাংশ বার্ষিক সুদ হারে ক্ষতিপূরণ দিতে হবে। অন্যদিকে, সেফ ডিপোজিট লকার বা নিরাপদ হেফাজতের বস্তু সংক্রান্ত দাবি নিষ্পত্তিতে বিলম্ব ঘটলে, ব্যাংককে প্রতিদিন ₹৫,০০০ টাকা হারে ক্ষতিপূরণ দিতে হবে।
যেসব অ্যাকাউন্টে কোনও নমিনি বা সারভাইভারশিপ ক্লজ নেই, সেক্ষেত্রে ব্যাংক তাদের ঝুঁকি ব্যবস্থাপনার ভিত্তিতে কমপক্ষে ₹১৫ লক্ষ টাকা পর্যন্ত দাবি সরলীকৃত পদ্ধতিতে নিষ্পত্তি করতে পারবে। দাবিদার যেকোনো শাখায় গিয়ে আবেদন জমা দিতে পারবেন এবং তার লিখিত স্বীকৃতি পাবেন। সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হলে, ব্যাংক তা নিশ্চিত করে একটি চিঠি দেবে (RBI)।
নথিপত্র অসম্পূর্ণ হলে, ব্যাংক দাবিদারকে ঘাটতির তালিকা জানিয়ে দেবে। পরবর্তীতে যথাযথ নথি জমা দিলে পুনরায় নিশ্চিতপত্র দেওয়া হবে। ব্যাংকগুলিকে অনলাইনেও দাবি গ্রহণের ব্যবস্থা রাখতে হবে। আবেদনকারী অনলাইনে ফর্ম ও প্রয়োজনীয় নথি আপলোড করলে ব্যাংক সেই তথ্যের স্বীকৃতি দেবে এবং দাবির অগ্রগতি ট্র্যাক করার সুবিধাও দিতে হবে।
যদি আসল নথি দেখানোর প্রয়োজন হয়, তাহলে দাবিদার যেকোনো শাখায় তা প্রদর্শন করতে পারবেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবি নিষ্পত্তি না হলে, ব্যাংককে অবশ্যই বিলম্বের কারণ লিখিতভাবে জানাতে হবে। এই খসড়া নির্দেশিকা এখনো চূড়ান্ত হয়নি। বিভিন্ন পক্ষের মতামত গ্রহণের পর RBI তা কার্যকর করবে। তবে এই উদ্যোগে গ্রাহক পরিষেবা আরও সহজ, দ্রুত এবং দায়বদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে (RBI)।






