Rape Case: পুরীতে সমুদ্রের পাড়ে ছাত্রীকে গণধর্ষণ! নারী নিরাপত্তায় ফের ব্যর্থ বিজেপিশাসিত ওড়িশা
A shocking rape case emerges from Puri, Odisha, where a college girl was gangraped near the beach and her boyfriend was tied to a tree and beaten.
Truth Of Bengal: আরও একবার উঠে এলো বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নিরাপত্তার বেহাল দশার চিত্র। এবারেরও ঘটনাস্থল ওড়িশা। এক কলেজ পড়ুয়াকে গণধর্ষণ করা হলো পুরীর সমুদ্রের পাড়ে(Rape Case)। শুধু তাই নয়, এর চেয়েও ভয়াবহ বিষয় যে যখন নির্যাতিতাকে গণধর্ষণ করার পাশাপাশি তাঁর প্রেমিককে মারধোর করা হয় গাছে বেঁধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় সেই এলাকা ও তার আশেপাশের চত্বরে। তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন পলাতক।
আরও পড়ুনঃ Trump Lawsuit: নিউ ইয়র্ক টাইমস-এর বিরুদ্ধে ১৫০০ কোটি ডলারের মানহানি মামলা
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবারে। সোমবার থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতা ঘটনা প্রসঙ্গে জানান যে তিনি নিজের প্রেমিকের সঙ্গে বসেছিলেন বালিহারচণ্ডী মন্দিরের কাছে(Rape Case)। তখন তাঁদের ভিডিও তোলেন স্থানীয় তিন ব্যক্তি। সেই ভিডিও ডিলিট করতে বললে অভিযুক্তরা বলে যে তার পরিবর্তে টাকা লাগবে। তাতে রাজি না হওয়ায় তাঁকে গণধর্ষণ করা হয় এবং তাঁর প্রেমিককে গাছে বেঁধে মারধর করা হয়।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
পুলিশ মারফত জানা গিয়েছে যে নির্যাতিতার অভিযোগ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে এবং একজন পলাতক। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে অভিযুক্তরা ভিডিও ডিলিট করে দিয়েছিল গ্রেপ্তারির আগে এবং তল্লাশি চলছে পলাতক অভিযুক্তের জন্য(Rape Case)। এই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেডি নেতা সঞ্জয় দাস বর্মা। তাঁর বক্তব্য, নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি গেরুয়া শিবিরের তরফ থেকে। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে একের পর এক এই জাতীয় ঘটনা ঘটছে ওড়িশাতে। লাগাতার এমন ঘটনা জনসম্মুখে আসায় কটাক্ষের শিকার হতে হচ্ছে সেখানকার বিজেপি সরকারকে।






