দেশ

তরুণী ধর্ষণে কড়া পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

Prime Minister orders strict action against rape of young woman

Truth Of Bengal: বছর ১৯-এর এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় সমগ্র উত্তরপ্রদেশ জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। এই পরিস্থিতির মাঝেই বারানসী পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গভীরভাগে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কড়া পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি। সূত্র মারফৎ জানা যাচ্ছে, অভিযুক্ত ২৩ জনের মধ্যে ১১ জনই রয়েছে অজ্ঞাত পরিচয়ের। গ্রেফতার ৯।

জানা যায়, শুক্রবার নরেন্দ্র মোদি পৌঁছন বারানসীতে। বিমানবন্দরে নামার পরই এই বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য চান তিনি পুলিশ কমিশনার, জেলা শাক ও ডিভিশনাল কমিশনারের কাছে। সেই সঙ্গে তাঁর নির্দেশ থাকে এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়। ভবিষ্যতে এহেন ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে সবরকম সাবধানতা অবলম্বন করার পরামর্শও প্রধানমন্ত্রী দিয়েছেন।

প্রসঙ্গত, নির্যাতিতার পরিবারের দাবি,  গত ২৯ মার্চ ওই তরুণীকে তার এক বন্ধু একটি হুকা বারে নিয়ে যায়। তারপর থেকে তরুণী নিখোঁজ হয়ে যায়। তার খোঁজ পেতে থানায় ৪ এপ্রিল নিখোঁজ ডায়রী করা হয়। সেদিনই পুলিশ উদ্ধার করে ওই তরুণীকে। তবে পুলিশের দাবি, ওই সময় যৌন নির্যাতনের কোনও অভিযোগই তোলা হয়নি। সেই ঘটনার দিন দুয়েক পর যখন এফআইআর দায়ের করা হয় ৬ এপ্রিল তখন সেই এফআইআরে উল্লেখ করা হয় যৌন নির্যাতনের কথা।

Related Articles