Modi Manipur: অবশেষে মণিপুরে মোদি! জাতিগত হিংসার পর প্রথমবার রাজ্যে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২০২৩ সালের মে মাস থেকে জাতিগত হিংসায় বিপর্যস্ত মণিপুরে এটি মোদির প্রথম সফর। সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
Truth of Bengal: শনিবার মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মণিপুরে দুই সম্প্রদায়ের অশান্তি, সংঘর্ষের পর এই প্রথম মণিপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এই সফরে উত্তর-পূর্ব ভারতের তিনটি রাজ্য- মণিপুর, অসম এবং মিজোরামে একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার মণিপুরের চুরাচাঁদপুর থেকে তিনি ৭৩০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই সঙ্গে মেইতি অধ্যুষিত ইম্ফলে ১২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন তিনি (Modi Manipur)।
২০২৩ সালের মে মাস থেকে জাতিগত হিংসায় বিপর্যস্ত মণিপুরে এটি মোদির প্রথম সফর। সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৬০ জনের মৃত্যু এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।গোষ্ঠী সংঘর্ষের জেরে গত ১৩ ফেব্রুয়ারি পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তার ঠিক তিন দিন পরেই মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেই মেয়াদ বাড়ানো হয়েছে। এমতাবস্থায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি থেকে শুরু করে বিরোধী নেতা-নেত্রীরা বারবার মণিপুর গিয়েছেন ৷ সংঘর্ষ বন্ধের বার্তা দিয়েছেন৷সব হারানো পরিবারের সঙ্গে কথা বলেছেন ৷ গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও৷ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন (Modi Manipur) ৷
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
কিন্তু প্রধানমন্ত্রী মোদি যাননি৷আর তা নিয়েই সমালচনার ঝড় উঠেছিল ৷ এবার সেই মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সফরের জন্য ইম্ফল ও চুরাচাঁদপুরের আশেপাশে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। চুরাচাঁদপুরে ইতিমধ্যেই কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি দল পৌঁছেছে।ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। তৈরি করা হয়েছে হেলিপ্যাড। প্রধান সড়কগুলি মেরামতের কাজও চলছে জোরকদমে। শনিবার বৈরাবি-সাইরাং রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। একই সঙ্গে তিনটি নতুন ট্রেনের যাত্রা শুরু হবে।অসমে তিনি ১৮,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উন্নয়নের পাশাপাশি এই সফরের মাধ্যমে উত্তর-পূর্বের অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক সংহতিকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছেন কেন্দ্রীয় সরকার (Modi Manipur)।






