‘গরীব মানুষদের সুবিধার্থে বানানো হয়েছে’, ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সাফাই বিজেপি সাংসদের
'Made for the benefit of poor people', says BJP MP on Waqf Amendment Bill
Truth Of Bengal: প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভা। নজিরবিহীন ভাবে মাঝরাতেই সংসদের দুই কক্ষেই পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল ২০২৫। সব ঠিক থাকলে বিলটি পাশ করাতেও বিশেষ বেগ পেতে হবে না মোদি সরকারকে। তবে এই নিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের অধিকাংশের ধারণা, এই বিল পাশ হয়ে গেলে ইসলামিক সম্পত্তি সরকার হস্তক্ষেপ করবে সরকার।
এবার সংসদে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সাফাই দিলেন বিজেপি সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী বিলটি দরিদ্র মুসলমানদের সুবিধার জন্য আনা হয়েছে এবং বিরোধী দলগুলিকে তোষণের রাজনীতি করছে। “এই লড়াই শরাফত আলী এবং শরারাত খানের মধ্যে। আমাদের সরকার শরাফত আলীর পাশে দাঁড়িয়েছে এবং আমরা দরিদ্র মুসলমানদের পাশে রয়েছি।‘
উল্লেখ্য, বিরোধীদের যুক্তি, এই বিল ধর্মনিরপেক্ষ ভারতের স্বত্ত্বায় আঘাত। বিশেষ করে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের প্রবেশ নিয়ে প্রবল আপত্তি রয়েছে বিরোধী শিবিরের। তাঁদের দাবি একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করার জন্য এই বিল তৈরি করা হয়েছে। আর এবার এই বিল পাল্টা সাফাই দিলেন বিজেপি সাংসদ।






