জমির বিনিময়ে রেলওয়েতে চাকরি দুর্নীতি মামলায় জামিন পেলেন লালু, রাবড়ি, তেজস্বী
তাঁদের বিরুদ্ধে আপাতগ্রাহ্যতায় বেশ কিছু প্রমাণ মিলেছে

The Truth of Bengal: জমির বিনিময়ে রেলওয়ে চাকরি দুর্নীতি মামলায় দিল্লি কোর্ট থেকে জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়িদেবী এবং পুত্র তেজস্বী যাদব।
আদালত সূত্রের খবর, বুধবারই, জমির বিনিময়ে রেলওয়েতে চাকরি দুর্নীতি মামলায় জামিন পান। আদালতের তরফে তিনজনকেই সমন পাঠানো হয়েছিল। তাঁরা আদালতে হজিয়া দিয়ে জামিনের আবেদন করেন। বিশেষ আদালতের বিচারক গীতাঞ্জলী হোয়েল তিনজনেরই জামিন মঞ্জুর করেন। গত ৩ জুলাই তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই। তাঁদের বিরুদ্ধে চিটিং, জালসাজি, দুর্নীতি ও অপরাধে ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়। গত ২২ সেপ্টেম্বর তিন অভিযুক্ত সমন পাঠানো হয়। বলা হয়, তাঁদের বিরুদ্ধে আপাতগ্রাহ্যতায় বেশ কিছু প্রমাণ মিলেছে।
আদালত সূত্রে জানা গিয়েছে, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যেই জামিনে মুক্ত রয়েছেন লালু প্রসাদ যাদব, জমির বিনিময়ে রেলে চাকরি সংক্রান্ত মামলায় দ্বিতীয় বড় মামলার চার্জশিট দাখিল হয়এছে তাঁর বিরুদ্ধে। যদিও সিবিআই মামলায় এই প্রথম নাম জড়িয়েছে তেজস্বীর।
রেল সূত্রের খবর, ২০০৪ থেকে ২০০৯ সালে লালুপ্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন, বিহারের বহু যুবককে চাকরি দিয়েছিলেন। এবং সেই চাকরি দেওয়া হয়েছিল, কারও কাছে অর্থ নিয়ে কারও কাছে জমি নিয়ে। প্রত্যেক যুবকই গ্রুপ ডিতে চাকরি পেয়েছিলেন। সিবিআই তদন্তে দেখা গিয়েছে, এই যাদব পরিবারকে অনেকেই জমি গিফ্ট ডিড করে জমি দিয়েছেন। অভিযোগ প্রকাশ্যে আসার পরেই, গত বছরের ১৮ মে লালুপ্রসাদ যাদব, রাবড়িদেবী, তেজস্বী যাদবসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে সিবিআই।



