ভারতীয় রেল: সুখবর! সব যাত্রী নিশ্চিত টিকিট পাবেন, রেলমন্ত্রী জানিয়েছেন কবে এই সুবিধা পাওয়া যাবে ?
Indian Railways: Good news! All passengers will get guaranteed tickets, Railway Minister said when will this facility be available?

The Truth Of Bengal : নয়া দিল্লি-রেলকে বলা হয় লাইফলাইন। অন্যান্য পরিবহণের মাধ্যমের বদলে ট্রেনে তুলনামূলকভাবে সহজেই যাত্রা করা যায়। তাই দূরপাল্লায় হোক বা অল্প দূরত্বে ভ্রমণ করার জন্য ট্রেনকেই বেছে নেন অধিকাংশ যাত্রী। কিন্তু জানেন, ট্রেনে ভ্রমণ করার আগে একটি কঠিন কাজ হল, টিকিট সহজে পাওয়া যায় না। ওয়েটিং টিকিটের জন্য যাত্রীরা ফাঁপরে পড়েন। কেউ কেউ আবার লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে গেলেই সময় বেশি ব্যয় হওয়ার ভয় পান। কারণ নিশ্চিত টিকিট সহজে পাওয়া যায় না। তবে এবার যাত্রীদের জন্য সুখবর। আগামী বছরগুলোতে সব যাত্রীই নিশ্চিত টিকিট পাবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ৫ বছরে ট্রেনে যাতায়াতকারী যে কোনও যাত্রী সহজেই নিশ্চিত টিকিট পাবেন।
একটি বিশেষ কথোপকথনে, অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে গত ১০ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলওয়েতে অভূতপূর্ব পরিবর্তন করেছেন। আগামী ৫ বছরে, মোদীর গ্যারান্টি হল যে, রেলের ক্ষমতা এতটাই বাড়ানো হচ্ছে যাতে ভ্রমণকারী প্রায় প্রতিটি যাত্রী সহজেই নিশ্চিত টিকিট পাবেন। তাঁর দেওয়া পরিসংখ্যানে দাবি করা হয়েছে, “২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ৩১ হাজার কিমি নতুন রেলপথ তৈরি করা হয়েছে। তাঁর আরও দাবি,২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রায় ১৭,০০০ কিলোমিটার ট্র্যাক তৈরি করা হয়েছে এবং এই ১০ বছরে প্রায় ৫ হাজার কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছিল, যেখানে গত ১০বছরে লক্ষ্যণীয়ভাবে ৪৪ হাজার কিলোমিটার রেলপথ বৈদ্যুতিকরণ করা হয়েছিল। ”
১০বছরে ৫৪,০০০ কোচ তৈরি হয়েছে
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, “২০০৪ থেকে ২০২৪ পর্যন্ত মাত্র ৩২,০০০ কোচ তৈরি করা হয়েছিল। গত ১০ বছরে ৫৪,০০০ কোচ তৈরি করা হয়েছে। একই সময়ে, ২০১৪ সালের আগে পণ্য পরিবহণের জন্য ১ কিলোমিটার করিডোরও চালু করা হয়নি। এখন, ২,৭৩৪ কিলোমিটারের দুটি ডেডিকেটেড ফ্রেট করিডোর (DFC) চালু করা হয়েছে।






