দেশ

কচ্ছপ রক্ষায় ইন্ডিয়ান কোস্টগার্ড  

Olive Ridley Sea Turtles

The Truth of Bengal: প্রশান্ত মহাসাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ওডিশার গহীরমথা মেরিন স্যাংচুয়ারিতে দলে দলে হাজির হয় অলিভ রিডলে কচ্ছপ। দিন দিন কমছে কচ্ছপের সংখ্যা। এবারে ​​এই কচ্ছপ বাঁচাতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। কচ্ছপ বাঁচাতে টানা ছ’মাস ২৪ ঘণ্টা পাহারা দেবে তাঁরা। দীর্ঘ পথ পাড়ি। প্রতিবছর প্রশান্ত মহাসাগর থেকে ওডিশার গহীরমথা মেরিন স্যাংচুয়ারিতে দলে দলে হাজির হয় অলিভ রিডলে কচ্ছপ। সেখানেই ওরা মিলিত হয়, ডিম পাড়ে। অল্প সময়ের জন্য হলেও সেটাই তাঁদের ঘরবাড়ি। তবে সেখানে ওরা নিরাপদ নয়। দিন দিন কমছে অলিভ রিডলে কচ্ছপের সংখ্যা। এবারে ​​এই কচ্ছপ বাঁচাতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর। তাদের বাঁচাতে টানা ছ’মাস ২৪ ঘণ্টা পাহারা দেবে তাঁরা। শীত পড়তে না পড়তে দলে দলে ওরা এসে হাজির হয় সেই প্রশান্ত মহাসাগর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে।

যে উপকূলে এসে ওরা মিলিত হয়, ডিম পাড়ে, ছ’মাসের জন্য সেটাই তাঁদের ঘরবাড়ি। কিন্তু সেই ঘরেই ওরা নিরাপদ নয়। তার ফলে দিন দিন কমছে অলিভ রিডলে কচ্ছপের সংখ্যা। বন্যপ্রাণ আইন অনুযায়ী এই কচ্ছপ বিপন্ন তালিকায় পড়ে। সেই কচ্ছপ বাঁচাতে অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্টগার্ড। ওডিশার গহীরমথা মেরিন স্যাংচুয়ারিতে কচ্ছপ ও তাদের ডিম বাঁচাতে টানা ছ’মাস ২৪ ঘণ্টা পাহারা দেয় তারা। শুধুমাত্র এই কাজের জন্যই তৈরি করা হয়েছে পৃথক দল। ২০ কিমি উপকূল জুড়ে ডিসেম্বর থেকে মে মাসের মধ্যে ওই এলাকায় মৎস্য শিকারও বন্ধ থাকে। গত দু’বছরে কোস্টগার্ড বাহিনী বেশ কিছু চোরা শিকারিকে পাকড়াও করেছে, আটক করা হয়েছে তাদের নৌকাও। কোস্টগার্ডের এই প্রকল্পের নাম ‘অপারেশন অলিভিয়া’।

মেক্সিকো থেকে ভারত অলিভ রিডলে কচ্ছপ বহু বছর ধরেই নির্দিষ্ট জায়গায় ডিম পাড়ে। এক সঙ্গে ৩-৬ লক্ষ কচ্ছপ একই উপকূলে ডিম পাড়ে এবং বাচ্চা একটু বড় হলে তাদের নিয়ে ফিরে যায় নিজেদের আবাস স্থলে। পরিসংখ্যান বলছে, গত দেড়-দু’দশক ধরে অলিভ রিডলের সংখ্যা ধারাবাহিক ভাবে কমছে। কারণ, চোরাশিকারি। ডিম ও কচ্ছপের মাংসই এর প্রধান কারণ। বিদেশে এর চামড়াও পাচার করা হয়। ওড়িশার কেন্দ্রপাড়া জেলার গহীরমথা ফরেস্ট রেঞ্জ এলাকায় ধামারা, দেবী ও কুশল্যা নদীর চর বরাবর ডিসেম্বর নাগাদ ভিড় করে লক্ষ লক্ষ অলিভ রিডলে। কোস্ট গার্ডের উত্তর-পূর্ব রিজিয়নের আইজি, বলছেন, ‘চোরাশিকারের ফলে এক দশক আগে থেকে ওড়িশা উপকূলে অলিভ রিডলের কম আসছিল বলে বন দপ্তরের নজরে পড়ে। বন দপ্তর নিজেদের মতো করে পাহারার ব্যবস্থা করলেও জলপথে শিকার চলছিলই। বিড়ল এই কচ্ছপ বাচাতে দায়িত্ব নিয়েছে ইন্ডিয়ান কোস্টগার্ড।

Related Articles