ভারতীয় পণ্যে ২৫% পর্যন্ত শুল্ক! ট্রাম্পের দাবি উড়িয়ে দিল সরকার
বুধবার রাতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে।
Truth of Bengal: মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হয়েছে দলের। কিন্তু তারপরেও আগ্রাসী নীতি থেকে সরে আসতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ভারত-সহ ১৬টি দেশের উপর শুল্ক আরোপের প্রস্তাব করেছেন তিনি। এই পরিস্থিতিতে মুখ খুলল নয়াদিল্লি। একইসঙ্গে ভারত প্রয়োজনের তুলনায় বেশি উৎপাদন করে – ওয়াশিংটনের এমন দাবিও খারিজ করেছে মোদি সরকার।
বুধবার রাতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, মার্কিন বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ‘নোটিস অফ ডিটারমিনেশন’ জারি করেছে। পাশাপাশি, তারা মতামতও জানতে চেয়েছে। গোটা বিষয়টি সম্পর্কে নয়াদিল্লি অবগত। বুধবার ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। একইসঙ্গে দাবি করেছে, ভারত-সহ বেশ কয়েকটি দেশের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত উৎপাদনের পরিকাঠামো রয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। শুধু তাই নয়, নয়াদিল্লি স্পষ্ট করেছে, কোনও খাতেই ভারতের কোনও অতিরিক্ত উৎপাদন ক্ষমতা নেই। চলতি বছর বাণিজ্য আইনের ৩০১ অনুচ্ছেদের আওতায় দেশটির বাণিজ্য প্রতিনিধিরা বিশেষ কিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। যাদের সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। সূত্রের দাবি, যে দেশগুলি ভর্তুকি ও অন্যান্য সরকারি সাহায্য দিয়ে নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে চাঙ্গা করছে (যেখানে বিদেশি বিনিয়োগও রয়েছে), মূলত তাদের উপরই ক্ষুদ্ধ ট্রাম্প প্রশাসন। সেই তালিকায় রয়েছে – ভারত, চিন, বাংলাদেশ, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামের মতো দেশ। এই দেশগুলির অভ্যন্তরীণ শিল্প ক্ষেত্রে ভর্তুকি-সরকারি সাহায্য নিয়েই কয়েক মাসব্যাপী তদন্ত চালায় মার্কিন প্রশাসন। বুধবার অর্থাৎ ২৫ নভেম্বর সেই তদন্তের ফলাফল প্রকাশিত হয়েছে। তারপরই দেশগুলির উপর শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ইউএসটিআর।
ওয়াশিংটনের যুক্তি, ভর্তুকির মাধ্যমে অন্য বিদেশি উৎপাদকদের মার্কিন সংস্থাগুলির তুলনায় অন্যায্য সুবিধা দেওয়া হচ্ছে। এর ফলে তারা কম খরচে অতিরিক্ত পণ্য উৎপাদন করছে। আন্তর্জাতিক বাজারগুলিতে সেই সস্তার পণ্য ছড়িয়ে পড়ছে। এর ফলে প্রতিযোগিতায় টিকতে পারছে না বেশি দামি মার্কিন সংস্থার পণ্য। তবে আমেরিকার এই দাবি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ওয়াশিংটনের এই ‘শুল্কযুদ্ধ’ ভারতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, দুই দেশ এখনও বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। আলোচনা ইতিবাচক পর্যায়ে থাকলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি। এদিন মার্কিন প্রশাসন এ-ও জানিয়েছে, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পন্ন হলে এই শুল্কের অঙ্ক ১৮ শতাংশে নেমে আসতে পারে। বাংলায় রিরাইট করে দিন , প্যারাগ্রাফ করে লিখবেন , প্রতিকার লিখতে হবেননা, ছোট করে লিখবেন , আকর্ষণীয় কিছু হেডার লিখে দিন, Give me exact 2 words seo in english and give me englishslug, english metadescription and proper hashtags in english, with SEO Titel






