দেশ

মেয়েরা হারাতে পারে পৈতৃক সম্পত্তির অধিকার ,আছে এমন এক আইন জানেন কী?

Girls can lose right to parental property, know what court says

The Truth of Bengal: আইন বলছে,মেয়েরা ছেলেদের মতোই মেয়েরা সম্পত্তির অধিকার পাবেন। কিন্তু অনেক সময় পুরুষরা যেটা বলেন সেটাই মেয়েরা মেনে নিতে বাধ্য হন।আদালতে মামলা হলে  মেয়েরা ছেলেদের মতোই সমান ভাগ পাবেন।ভারতবর্ষে আইন মোতাবেক মা-বাবার সম্পত্তিতে সমান ভাগ আছে।কিছু সংগঠন মহিলাদের অধিকার সম্পর্কে সচেতন করার কাজে নেমেছে।সেজন্য সিরিজ শুরু করেছে।আপনারা আপনাদের অধিকার জানুন- বিয়ে হয়ে যাওয়ার পর জানুন মেয়েদের কী অধিকার আছে । বাবার সম্পত্তি থেকে মেয়েকে বঞ্চিত করা যায় ? ছেলে বা মেয়ের যে অংশীদারিত্ব আছে তা কিভাবে সমাধান মিলতে পারে আসুন তা জেনে নিই।

সুপ্রিমকোর্ট  আদালতে যুক্ত আইনজীবীও ন্যাশানাল কমিশন ফল উইমেন প্রাক্তন সদস্য ড. চারু বলিখান্না মতে,   মেয়ের বিয়ের পর যৌতুক দেওয়া হয় বলে অনেকে মনে করেন যে বাবার সম্পত্তিতে আর কোনও অধিকার থাকবে না।আদৌও কিন্তু তা নয়,আইন এটাই বলে।চারুর মতে, মেয়ের বিয়ের পর পরেও মেয়েকে সমান অধিকার দেওয়া হয়। ২০০৫-র  হিন্দু বিবাহ আইন অনুযায়ী, ছেলের সমান মেয়েও দলিল অনুযায়ী সম্পত্তির অধিকার পাবে।বাবা মা ইচ্ছাপত্রে ছেলের মতোই মেয়েকেও তা দিতে পারে। মহিলার সম্পত্তির উত্তরাধিকারীর ধারা ৬-এর  আইন সংশোধন করা হয়েছে।সেখানে মেয়েরা ছেলেদের মতোই সমান অধিকার ভোগ করবেন।যৌথ পরিবারে মহিলাদের পুরুষদের সঙ্গে থাকার অধিকার ছিল।কিন্তু সমান সম্পত্তির অধিকারের ভাগ পেত না। পুরুষই সেই সম্পত্তির মালিক হত।হিন্দু উত্তরাধিকারী আইন-১৯৫৬ও ২০০৫এ সংশোধনের আগে একটিও মেয়ে এই অধিকার পেত না। তাই তাঁরা অধিকার নিয়ে আদালতে মামলা করতে পারতেন না। কিন্তু এখন এই নিয়ম বদলে গেছে।রোগ,দুর্ঘটনায় কোনও মেয়ে মারা গেলে তাঁর মেয়ে বা উত্তরাধিকারী পাবে।এটি কোনও লিঙ্গের ভাগ নেই।

যদি বাবা উইল করার আগেই মারা যান তাহলে আইনে পৃথক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। যদি বাবা মারা গেলে মা ইচ্ছাপত্র করতে পারবেন। যেসব মা এই সম্পত্তির অধিকার পাবেন তাঁরাই ঠিক করবেন ছেলেকে দেবেন না মেয়েকে দেবেন।