দেশ

ইরান যুদ্ধের জেরে আকাশছোঁয়া তেলের দাম! সামাল দিতে ১ এপ্রিল থেকে বড় বদল আনছে কেন্দ্র

এবার দেশব্যাপী জ্বালানি সঙ্কট মোকাবিলায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Truth of Bengal: ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালী বন্ধের প্রভাবের কারণে তেলের দাম বিশ্বজুড়ে ও দেশে চড়ছে। পেট্রল-ডিজেলের মূল্য নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্র ইতিমধ্যেই লিটার প্রতি ১০ টাকা শুল্ক কমিয়েছে। এবার দেশব্যাপী জ্বালানি সঙ্কট মোকাবিলায় নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকার জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে পেট্রলের সঙ্গে ২০ শতাংশ ইথানল মেশানো বাধ্যতামূলক হবে। সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই মিশ্রিত পেট্রল সরবরাহ করতে হবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের জ্বালানি সাশ্রয় হচ্ছে এবং আগামী চার বছরের মধ্যে ইথানল অনুপাতে ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রের লক্ষ্য, সাধারণ মানুষ জ্বালানি সঙ্কটে না পড়ুক। ইতিমধ্যেই ৬০ দিনের জন্য পর্যাপ্ত তেল মজুদ রয়েছে। শুল্ক কমানো হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, অধিকাংশ ভোক্তার জন্য দাম উল্লেখযোগ্যভাবে কমার সম্ভাবনা কম। কারণ বিশ্ববাজার থেকে অতিরিক্ত মূল্যে তেল কিনে পাম্পে বিক্রেতারা মূলত সুবিধা পাবেন।

এখনও দেশের পেট্রল পাম্পে লম্বা লাইন চোখে পড়ছে। সরকার আশা করছে, ইথানল মিশ্রিত পেট্রোল কিছুটা দাম কমাবে এবং দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাহায্য করবে।