দেশ

ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ ও কাশ্মীর, রিখটার স্কেলে মাত্রা ৫.২

Earthquake jolts Ladakh and Kashmir, magnitude 5.2 on Richter scale

Truth Of Bengal: মাঝ রাতে কেঁপে উঠল লাদাখ ও কাশ্মীর। ভূমিকম্পের উৎসস্থল কার্গিলের বিস্তীর্ণ এলাকা। জাতীয় ভূকম্প পরিমাপ কেন্দ্র (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

বৃহস্পতিবার রাত ২টো ৫০ মিনিটে আচমকাই কম্পন অনুভূত হয়। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের অনেকেই নিজেদের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এই ঘটনা প্রশাসনের কাছে যেতেই তারা জানায়, এই ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পদহানির খবর এখনও পর্যন্ত মেলেনি।

প্রসঙ্গত, হিমালয় পার্বত্য এলাকায় অবস্থিত লাদাখ। যা আদতে অত্যাধিক পরিমাণ ভূমিকম্পপ্রবণ। পাশাপাশি লাদাখ ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জ়োন ৪’-এর মধ্যে অবস্থান করে। তাই সেখানে বছরের বেশিরভাগ সময়তেই ভূমিকম্প দেখা যায়।

Related Articles