দেশ

Cough Syrup: নিষিদ্ধ হল ‘কোল্ডরিফ’! মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল সরকার, বাজার থেকে সিরাপ সরাতে নির্দেশ তামিলনাড়ুর

এই পরিস্থিতিতে বিতর্কিত 'কোল্ডরিফ' (Coldriff) নামের কফ সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার।

Truth of Bengal: দেশের একাধিক রাজ্যে কফ সিরাপ সেবনের পর পরপর শিশুমৃত্যুর ঘটনায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। মাত্র ১৪ দিনের মধ্যে মধ্যপ্রদেশে ৯ জন এবং রাজস্থানে ২ জন শিশুর মৃত্যুর খবর সামনে আসায় স্বাস্থ্য প্রশাসন নড়েচড়ে বসেছে। এই পরিস্থিতিতে বিতর্কিত ‘কোল্ডরিফ’ (Coldriff) নামের কফ সিরাপের বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার।দক্ষিণ ভারতের রাজ্যটির খাদ্য সুরক্ষা ও ওষুধ প্রশাসন বিভাগ দ্রুত পদক্ষেপ নিয়ে রাজ্যজুড়ে ‘কোল্ডরিফ’-এর সমস্ত বোতল বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই সিরাপ প্রস্তুতকারী কারখানাগুলিতেও নির্দেশ পাঠানো হয়েছে। জানা গেছে, এই সিরাপগুলি মূলত রাজস্থান, মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে পাঠানো হত (Cough Syrup)।

এই কফ সিরাপের নমুনা সংগ্রহ করে সরকারি ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে। দেখা হবে ওষুধটিতে বিষাক্ত রাসায়নিক ডাইথিলিন গ্লাইকল’ (Diethylene Glycol) রয়েছে কি না, যা কিডনি বিকল করে দেয়। গত কয়েকদিন ধরে মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে শিশুদের। বৃহস্পতিবার পর্যন্ত শুধুমাত্র ছিন্দওয়ারারেই ৯টি শিশুর মৃত্যু হয়েছে। পরিবার সূত্র জানাচ্ছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। এই কফ সিরাপ খেয়ে আরও প্রায় ১০ জন শিশু গুরুতর অসুস্থ (Cough Syrup)।

ছিন্দওয়ারায় এই ঘটনায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। জ্বর নিয়ে আসা শিশুদের সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে এবং অবস্থার অবনতি হলে জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ছিন্দওয়ারার প্রাইভেট চিকিৎসকদেরও বারণ করা হয়েছে তাঁরা যেন জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা না করেন। ইতোমধ্যে রাজস্থান সরকার ১৯টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করেছে (Cough Syrup)।

ই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, ২ বছর বা তার কমবয়সিদের জন্য কোনোভাবেই কফ সিরাপ প্রেসক্রাইব করা যাবে না। কফ সিরাপ বিতর্কে দেশজুড়ে বাড়ছে উদ্বেগ, এবং প্রশাসনের তরফে কঠোর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা চলছে (Cough Syrup)।

Related Articles