দেশ

Chhattisgarh School: “ইলেভেন” বানানই জানেন না শিক্ষক! ছত্তিশগড়ে স্কুল শিক্ষার করুণ চিত্র ভাইরাল

এক শিক্ষক ‘এলেভেন’  শব্দটি লিখতে গিয়ে বারবার ভুল করছেন। বারবার চেষ্টা করেও বানানটা ঠিক করতে পারেননি তিনি।

Truth of Bengal: সরকারি স্কুলের শিক্ষক ইংরেজি বানান লিখতে পারছেন না। শুধু তাই নয় ছাত্রছাত্রীদের  একেবারে মৌলিক প্রশ্নের উত্তর দিতে পারছেন না তিনি। এমনই এক ঘটনা নিয়ে তোলপাড় ছত্তিশগড়। রাজ্যের বলরামপুর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার বেহাল দশার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। প্রশ্ন উঠেছে রাজ্যের সরকারি স্কুল শিক্ষাব্যবস্থার মান ও প্রশাসনিক নজরদারি নিয়ে (Chhattisgarh School)।

আরও পড়ুন: Karam Puja: করম পুজোয় পূর্ণ ছুটি, অর্থ দফতর থেকে নির্দেশিকা রাজ্যের

ঘটনাটি ঘটেছে বলরামপুর জেলার ঘোড়াসোত গ্রামের একটি প্রাইমারি স্কুলে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, এক শিক্ষক ‘এলেভেন’  শব্দটি লিখতে গিয়ে বারবার ভুল করছেন। বারবার চেষ্টা করেও বানানটা ঠিক করতে পারেননি তিনি। শুধু তাই নয়, ভিডিওতে ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করা হয়, ভারতের প্রধানমন্ত্রী কিংবা ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম। তারা কোনও উত্তর দিতে পারে না। ভিডিওটি সামনে আসতেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্টজনেরা সমালোচনায় মুখর হন। প্রশ্ন ওঠে, যেখানে শিক্ষক স্বয়ং সাধারণ জ্ঞান ও প্রাথমিক স্তরের ইংরেজি জানেন না, সেখানে শিক্ষার্থীদের কী শিক্ষা দিচ্ছেন তাঁরা (Chhattisgarh School)?

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

প্রশাসনিক রিপোর্ট অনুযায়ী, বলরামপুর জেলা ছত্তিশগড়ের কোনও প্রত্যন্ত বা দুর্গম এলাকা নয়। বরং রাজ্য সরকারের শিক্ষা প্রকল্প, শিক্ষক নিয়োগ, বাজেট প্রয়োগে এই জেলায় কাজ হয়েছে বলে সরকারি নথি দাবি করে। কিন্তু এই ঘটনাই দেখিয়ে দিল, বাস্তবে সেই প্রকল্পের সুফল কতটা পৌঁছচ্ছে শিক্ষার্থীদের কাছে। স্থানীয় বাসিন্দাদের একাংশ জানান, বহুদিন ধরেই স্কুলে পড়াশোনার মান নিয়ে অসন্তোষ ছিল। কিন্তু এই ঘটনার মাধ্যমে তা প্রকাশ্যে চলে এসেছে।  সূত্রের দাবি, জেলা শিক্ষা দফতরের এক আধিকারিক মৌখিক নির্দেশ দেন, যাতে সাংবাদিকরা স্কুল চত্বরে না ঢোকেন।এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে বলরামপুর জেলার জেলা শিক্ষা আধিকারিক জানান, ‘ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।‘  একথায় বলা যায়, স্কুল শিক্ষকের এই অবস্থা দেখে ছত্তিশগড়ের শিক্ষাব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন (Chhattisgarh School)।

Related Articles