দেশ

যুবকদের শিক্ষা, কর্মসংস্থান ও দক্ষতার জন্য ২ লক্ষ কোটি বরাদ্দ বাজেটে

2 lakh crore allocation in the budget for youth education, employment and skills

The Truth of Bengal : বাজেটে বিরাট ঘোষণা কেন্দ্রের সরকারের। কেন্দ্রের মোদি সরকার যুবকদের শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতার জন্য ২ লক্ষ কোটি বরাদ্দ ঘোষণা করেছে। বাজেট পেশের শুরুতে এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের যুব সমাজের জন্য এই প্রথম এত বড় অঙ্কের বাজেট বরাদ্দ করল কেন্দ্রের সরকার। যুব সমাজের সামগ্রিক মানোন্নয়নের বিকাশে বিশেষ নজর দিতে চলেছে কেন্দ্রের সরকার। সেই লক্ষ্যে ২ লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হল।

তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট বাজেট পেশের শুরুতে নির্মলা বলেন, ‘দেশের মানুষ ফের মোদির ওপর আস্থা রাখায় ধন্যবাদ। তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। দেশের অর্থনীতির বিকাশের হার ঊর্ধ্বমুখী। বিকাশের এই ধারা বজায় থাকবে। গরিব, মহিলা,যুব ও অন্নদাতা— দেশের এই চার শ্রেণিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কর্মসংস্থান দক্ষতায় বিশেষ গুরুত্ব। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনাই প্রথম লক্ষ্য। কৃষিতে উৎপাদনে বিশেষ জোর।

বাজেটে অর্থমন্ত্রী বলেন, প্রথম যাঁরা কাজের বাজারে ঢুকছেন, প্রভিডেন্ট ফান্ডে তাঁদের এক মাসের বেতন দেওয়া হবে। পাঁচ রাজ্যে কিসান ক্রেডিট কার্ড দেওয়া হবে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার স্থিতিশীল। আন্তর্জাতিক নানা ডামাডোলের মধ্যেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার স্থিতিশীল। বাজেট পেশের শুরুতেই জানালেন নির্মলা। কৃষিতে গবেষণার বিষয়ে জোর দেওয়া হচ্ছে।

Related Articles