Artificial Blood: জাপানি বিজ্ঞানীদের চমক! তৈরি হল ‘ইউনিভার্সাল কৃত্রিম রক্ত’
আসল রক্তর মতোই কাজ করবে কৃত্রিম রক্ত। জাপানি বিজ্ঞানীদের দাবি, ইউনিভার্সাল কৃত্রিম রক্ত যে কোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
Truth of Bengal: তাক লাগিয়ে দিলেন একদল জাপানি বিজ্ঞানী। কৃত্রিম রক্ত তৈরি করলেন জাপানি বিজ্ঞানীরা। মানব শরীরের গুরুত্বপূর্ণ অংশ হল রক্ত। আসল রক্তর মতোই কাজ করবে কৃত্রিম রক্ত। জাপানি বিজ্ঞানীদের দাবি, ইউনিভার্সাল কৃত্রিম রক্ত যে কোনো রক্তের গ্রুপের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। ফ্রিজ ছাড়া কৃত্রিম রক্ত সংরক্ষণ করা যাবে। জরুরি অবস্থায় দুর্ঘটনা বা অস্ত্রোপচারের সময় অসুস্থ ব্যক্তির জন্য সঠিক গ্রুপের রক্ত খুব কম সময়ের মধ্যে পাওয়া খুবই দরকারি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু জানিয়েছে গোটা বিশ্বে রক্ত সরবরাহের ঘাটতি আছে (Artificial Blood)।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘আমাদের পাড়া-আমাদের সমাধান’ জন সুরাহায় রাজ্যের নয়া প্রকল্প
সেক্ষেত্রে কৃত্রিম রক্ত নিঃসন্দেহে অস্ত্রোপচার ও জরুরি অবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন জাপানি বিজ্ঞানীরা। কৃত্রিম রক্ত ভাইরাসমুক্ত হবে। রক্তদানের সময় দান করা রক্তর যে শেলফ লাইফ থাকে তার তুলনায় কৃত্রিম রক্তর শেলফ লাইফ বেশি হবে। সাধারণ রক্তকে ৪২ দিন ফ্রিজে সংরক্ষণ করে রাখা সম্ভব কিন্তু কৃত্রিম রক্ত সাধারণ তাপমাত্রায় এমনিই ২ বছর আর ফ্রিজে ৫ বছর রেখে সংরক্ষণ করে রাখা সম্ভব। দান করা রক্ত অনেক সময় ব্যবহার না করলে খারাপ হয়ে গেলে ফেলে দেওয়া হয়। জাপানের নারা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোমি সাকাইয়ের নেতৃত্বে একদল বিজ্ঞানী গবেষণা করে দেখেছেন যদি ফেলে দেওয়া রক্ত থেকে কৃত্রিম রক্তর লোহিত কণিকা তৈরি করা যায় (Artificial Blood)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/
এই পরীক্ষা সফল হলে, জাপানই বিশ্বের মধ্যে প্রথম দেশ হবে যেখানে ২০৩০ সালের মধ্যে রিয়েল ওয়ার্ল্ড মেডিক্যাল সিস্টেমসে কৃত্রিম রক্ত ব্যবহার করা হবে। জাপানি বিজ্ঞানীরা মেয়াদ ফুরিয়ে যাওয়া রক্তর লোহিত কণিকার থেকে হিমোগ্লোবিন বের করে নেন। তারপর সেই হিমোগ্লোবিন ছোট্ট ফ্যাট বেসড বাবলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যা একেবারে প্রাকৃতিক লোহিত কণিকা কোষের মতো কাজ করে। রক্তর গ্রুপ কী তা বিবেচনা না করে খুব সহজে রোগীর শরীরে ঢোকানো সম্ভব। সংক্রমণ ও বিক্রিয়া হওয়ার ঝুঁকি নেই (Artificial Blood)।






