স্বাস্থ্য

উজ্জ্বল ত্বক পেতে চান? ট্রাই করুন ‘স্কিন ফাস্টিং’, জানুন এর ম্যাজিক

সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা হয়।

Truth Of Bengal: শরীর সুস্থ রাখতে সাময়িক উপোসকে স্বাস্থ্যকর বলা হয়ে থাকে। তেমনই স্বাস্থ্যকর, উজ্জ্বল ত্বক পেতে ত্বককেও করান উপোস। স্কিন ফাস্টিং এখন খুবই ট্রেন্ডিং। সাময়িক ভাবে ত্বকে কোনো রকম বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয় না। সাময়িক ভাবে ত্বক ভালো রাখতে মাইল্ড ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা হয়। ময়েশ্চারাইজার লাগানো হয়। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন ব্যবহার করা হয়।

একাধিক বিউটি প্রোডাক্ট ব্যবহার করলে, বারবার একাধিক বিউটি প্রোডাক্ট বদল করে ব্যবহার করলে আর একাধিক বিউটি প্রোডাক্ট পরপর মুখে লাগালে ত্বকের রক্ষাকবচ নষ্ট হয়ে যায় অথবা দুর্বল হয়ে যায়। তখন স্কিন ফাস্টিং করলে ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব, আর্দ্রতা ফিরে আসে। ত্বকের কোষের পুর্নগঠন হয়।

স্কিন ফাস্টিং করলে কী উপকার হয়

একাধিক বিউটি প্রোডাক্ট ব্যবহার করলে ত্বকের চুলকানি হয়। স্কিন ফাস্টিং করলে এই সমস্যা দূর হয়। দুর্বল হয়ে যাওয়া ত্বকের স্বাভাবিক রক্ষাকবচ পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। ত্বকের স্বাভাবিক স্পর্শকাতর ভাব ফিরে আসে। বিউটি প্রোডাক্ট ব্যবহার না করলে ত্বক কেমন থাকে তা জানা যায়। ১-২ সপ্তাহ অন্তর ২৪ ঘণ্টা ধরে স্কিন ফাস্টিং করলে উপকার মেলে।

Related Articles