বিচ্ছেদের ১০ বছর পর মুখ খুললেন মালাইকা! সংসারে কী কী সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে?
অন্যদিকে আরবাজ দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এই বছর তিনি মেয়ের বাবাও হয়েছেন।
Truth Of Bengal: ২০১৬ সালে মালাইকা অরোরা ও আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর দু’জনেই নতুন জীবন সাজিয়েছেন। মালাইকা এখনো নতুন করে সংসার করছেন না, তবে প্রেমের খবর ও সম্পর্ক নিয়ে আলোচনা থাকছেই। অন্যদিকে আরবাজ দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এই বছর তিনি মেয়ের বাবাও হয়েছেন।
বিচ্ছেদের পর প্রাক্তন সম্পর্ক নিয়ে দু’জনেই কাঁটাছেঁড়া করেননি। তবে সম্প্রতি কম বয়সে বিয়ে করা নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মালাইকা। তিনি জানিয়েছেন, বিয়ের পর অনেক কিছুই তাকে সহ্য করতে হয়েছিল। শ্বশুরবাড়িতে তার সিদ্ধান্তের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হতো না এবং বহু বিষয়ে হস্তক্ষেপ করা হতো।
মালাইকা বিশ্বাস করেন, জীবনের কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। তার কথায়, “আমি চাইছিলাম, আমার বিয়ে যেন সারাজীবন স্থায়ী হয়। কিন্তু সেটা হয়নি। তবে আমি ভালোবাসার ওপর আমার বিশ্বাস হারাইনি। যা ঘটেছে, সেটা হওয়ারই ছিল।”






