অর্জুনের সাথে ব্রেকআপের পরে সোশ্যাল মিডিয়ায় রহস্যময় পোস্ট মালাইকার
Malaika's mysterious post on social media after her breakup with Arjun

Truth Of Bengal: মালাইকা অরোরা তার পেশাগত জীবনের চেয়ে তার ব্যক্তিগত জীবনের জন্য চর্চার কেন্দ্রে রয়েছে। বেশ অনেকদিন ধরেই মালাইকা ও অর্জুনের বিচ্ছেদের গুঞ্জন চলছে। তবে বিচ্ছেদের ব্যাপারে কেউই একটি কথাও বলেননি। এমনকি অর্জুন কাপুরের জন্মদিনেও মালাইকাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। তবে শোনা যায়, মালাইকা এবং অর্জুন বেশ কয়েক মাস আগে ব্রেকআপ করেছেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টও শেয়ার করেন।
মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে থাকলেও এখন দুজনেই আলাদা হয়ে গেছেন।বেশ কয়েক মাস ধরেই দুজনকে একসাথে দেখা যায়নি। মালাইকা অরোরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি উদ্ধৃতি শেয়ার করে লিখেছেন, ‘সব সময় সেই সব মানুষের দিকে মনোযোগ দেওয়া উচিত যারা তোমার সুখে সুখী হতে চায় আর তোমার দুঃখে দুঃখী।’ এই পোস্টের মাধ্যমে কাউকে উল্লেখ করতে দেখা যায়নি মালাইকাকে। যখন তার এবং অর্জুনের ব্রেকআপের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে ঠিক সেই আবহেই তিনি এই পোস্টটি শেয়ার করেছেন।
এমনকি অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতেও মালাইকা অরোরার দেখা মেলেনি। এমনকি মালাইকাকে সোশ্যাল মিডিয়াতে অর্জুনকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি। অর্জুন এবং মালাইকার ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে যখন তারা দুজনেই একটি অনুষ্ঠানে যোগ দিয়ে একে অপরকে উপেক্ষা করেছিলেন।মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর বেশ কয়েক বছর আগেই সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের বিষয়টিনিশ্চিত করেছিলেন। আর এরপরই দুজনেই সোশ্যাল মিডিয়ায় তাদের রোমান্টিক কিছু ছবি শেয়ার করতে থাকেন।






