বিনোদন

রামলালার দর্শনে দেশি গার্ল

Desi girl appeared in Ayodhya on Wednesday to visit Ramlala

The Truth of Bengal: ১০ দিনের সফরে ভারতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। হাতে হাজারো কাজ, তবুও সময় বার করে রামলালার দর্শন করতে বুধবার অযোধ্যায় হাজির দেশি গার্ল। মেয়ে মালতিকে কোলে নিয়ে এদিন রামলালার দর্শন সারলেন অভিনেত্রী, সঙ্গী স্বামী নিক জোনাস। রামলালার দর্শন শেষে মন্দিরের ভিতরেই জমিয়ে পোজ দিলেন নিয়াঙ্কা। প্রিয়াঙ্কার ফ্যান পেজগুলোর দৌলতে এখন সোশ্যালে ভাইরাল সেই ছবি।

এদিন হলুদ শাড়িতে রামলালার দর্শনে হাজির হয়েছিলেন অভিনেত্রী। প্রিন্টেট সাদা কুর্তায় একদম দেশি লুকেই পাওয়া গেল পিগি চপসের হাবি নিক জোনাসকে। পিচ রঙা সাবেকি পোশাক মায়ের কোলে ঝলমল করল মালতি। কড়া সুরক্ষার মাঝে অযোধ্যা এয়ারপোর্ট থেকে মন্দির চত্বরে পৌঁছান প্রিয়াঙ্কা-নিক। সেখানে তারকা দম্পতিকে দেখতে উপচে পড়ল ভিড়। প্রসঙ্গত, বোন মীরা চোপড়ার বিয়ে উপলক্ষে ভারতে এসেছে তাঁরা।

দীর্ঘদিন বলিউডের পর্দা থেকে দূরে রয়েছেন প্রিয়াঙ্কা। বছর তিনেক আগে বলিউডে নিজের কামব্যাক প্রোজেক্ট হিসাবে ‘জি লে জারা’কে বেছে নিয়েছিলেন প্রিয়াঙ্কা।  কিন্তু , প্রিয়াঙ্কা বিদেশে থাকায় সেই ছবি আর শ্যুটিং শুরু করা সম্ভব হয়নি। তবে, এই ট্রিপে দু-দিন আগে ফারহান আখতারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তারপর থেকেই বলিউডে ফের জল্পনা তবে কি ‘জি লে জারা’র শ্যুটিং শুরু হবে?

Related Articles