বিনোদন

আমি ভয় পেলে বাকিরা সবাই লড়াইয়ের সাহস হারাবে, ডাঙ্কির মুখোমুখি হওয়ার আগে জানালেন দেব!

 

টলিউড সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি ‘প্রধান’-এর ট্রেলার প্রকাশ হয়েছে শুক্রবার। বছরের শেষে মুক্তি পাবে এই ছবি। সেই সময় বক্স অফিসে একাধিক ছবির ভিড়। বলিউডে থাকছে শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’। দক্ষিণী সুপারস্টার প্রভাস নিয়ে আসছেন ‘সালার’। এ দিকে বাংলায় ‘প্রধান’-এর বিপরীতেই মুক্তি পাবে মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘কাবুলিওয়ালা’।

এই ভিড় নিয়ে দেব বললেন, “আমরা জায়গা ছেড়ে দিলে বাংলা ছবি কোনও দিন মাথা উচুঁ করে বাঁচতে পারবে না! ভয় পেয়ে পিছু হটতে রাজি নই। আমি পিছিয়ে গেলে আরও অনেকে লড়াই করার সাহস হারাবে। যা হবে দেখা যাবে।”

‘টনিক’ এবং ‘প্রজাপতি’-র পর ‘প্রধান’ নিয়ে কতটা আত্মবিশ্বাসী দেব? অভিনেতা বললেন, “আমার ছবি একটা হলে চার জন দেখে তাঁদের ভাল লাগলে আমার বিশ্বাস, তাঁরা আরও ৪০০ জন দর্শককে ডেকে আনবেন।”

গত বছর মুক্তির পর ‘প্রজাপতি’ নন্দনে শো না পাওয়ায় বিতর্ক সৃষ্টি হয়েছিল। দেব বললেন, “আমি অতীত নিয়ে ভাবি না। ছবিটা ব্লকবাস্টার। ওই অধ্যায় বন্ধ হয়ে গেছে। এ বার নতুন ছবি, তাই নতুন ভাবনা।”

দেবের এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে, তিনি বাংলা ছবির ভবিষ্যতের জন্য আপোষ করতে নারাজ। তিনি মনে করেন, বাংলা ছবিকে অন্য ছবির সঙ্গে লড়াই করতে হবে। তাহলেই বাংলা ছবি টিকে থাকতে পারবে।

Related Articles