মসনদের লড়াই
Lok Sabha Election 2024 : জঙ্গলমহলে শান্তির ভোট-বার্তা তৃণমূল প্রার্থীর, ভোট দিলেন সকাল সকাল
Lok Sabha Election 2024 : Trinamool candidate's message of peace in Jangalmahal, voted in the morning

The Truth Of Bengal : ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম শহরের অন্তর্গত বেনাগেড়িয়া জুনিয়র হাই স্কুলের ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের ১৭৬ নম্বর বুথে শনিবার সকাল সকাল ভোট দিলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালিপদ সরেন।
তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “জঙ্গলমহল জুড়ে শান্তি রয়েছে। তাই ভোটে কোথাও কোন অশান্তি হবে না। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে।” তিনি সর্বস্তরের মানুষকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি বলেন, “তার জন্মস্থান লালগড় থানার বেলাটিকরি সহ বিভিন্ন এলাকায় যাবেন।” তবে তিনি আরো বলেন যে, শনিবার সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি।






